সপ্তাহান্তে ফের ট্রাফিক ব্লক, টানা ৭ ঘন্টার জন্য বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

Published on:

Published on:

Indian Railways major changes in the Sealdah-Berhampore division
Follow

বাংলাহান্ট ডেস্ক : আসন্ন সপ্তাহান্তে আবারও ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনে (Indian Railways)। ট্র্যাক এবং পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য ৭ ঘন্টার ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে নেওয়া হবে ট্রাফিক ব্লক? কোন কোন ট্রেনই বা বাতিল করা হবে ট্রাফিক ব্লকের জন্য?

রেলের (Indian Railways) তরফে ট্রাফিক ব্লকের নোটিশ

রেলের তরফে শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ২৯ অগাস্ট শনিবার রাত থেকে ৩০ অগাস্ট রবিবার সকাল পর্যন্ত চলবে কাজ। শনিবার রাত ১২ টা থেকে কাজ শুরু হয়ে রবিবার সকাল ৭ টা পর্যন্ত চলবে। শিয়ালদহ ডাউন লাইনের পয়েন্টের স্থায়িত্ব বাড়ানোর পাশাপাশি ফিটিংস, ক্রসিং এবং গ্লুড জয়েন্ট প্রতিস্থাপনের কাজও করা হবে।

Indian Railways train traffic block again

কোন কোন ট্রেন বাতিল: ট্রাফিক ব্লকের জেরে মোট ৫ জোড়া ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময় বাতিলের তালিকায় থাকছে ৩৩৬৫১ আপ, ৩৩৬৫২ ডাউন, ৩৩৬৫৩ আপ ও ৩৩৬৫৪ ডাউন শিয়ালদহ-হাবড়া লোকাল। শিয়ালদহ-কল্যাণী শাখায় বাতিল হয়েছে ৩১৩১৩ আপ ও ৩১৩১৬ ডাউন কল্যাণী সীমান্ত লোকাল (Indian Railways)।

আরও পড়ুন : পশুপাখিকে খাওয়ানোতেও নিষেধাজ্ঞা, নয়া নিয়ম রেলের, আরও বাড়ল জরিমানার অঙ্ক

ট্রেনের যাত্রার সংক্ষিপ্ত করণ: বাতিল থাকছে ৩২২১৭ আপ, ৩২২১৮ ডাউন শিয়ালদহ-ডানকুনি। এছাড়াও বাতিল থাকছে আপ ৩১৬১৫ ও ডাউন ৩১৬২০ ডাউন রানাঘাট লোকাল। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ৫৩১৭২ ডাউন লালগোলা-শিয়ালদহ লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বলে খবর। ৩০ তারিখে দমদম পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : ইউপিআই আইডির প্রয়োজন নেই আর, এল নতুন আপডেট, ইউপিআই নম্বর দিয়েই হবে পেমেন্ট

শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বলেন, কাজ নিরাপদে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং ও কমার্শিয়াল বিভাগগুলির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হয়েছে।