কৃষকদের জন্য সুখবর! সেপ্টেম্বরে আসতে পারে কৃষকবন্ধুর টাকা, চলছে নথি যাচাই

Published on:

Published on:

Krishak Bandhu funds document verification is underway
Follow

বাংলা হান্ট ডেস্ক: কৃষকদের জন্য বিভিন্ন সময় নানা ধরণের সরকারি প্রকল্প চালু করা হয়েছে। এর মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা কৃষক বন্ধু ( Krishak Bandhu)। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের এই স্কিমের মাধ্যমে উপভোক্তাদের আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে চলতি অগাস্টের শেষ সময়ে দাঁড়িয়েও ব্যাঙ্ক অ্যাকাউন্টে খাতা খোলেনি সেই টাকা। সূত্রের খবর, ভুয়ো নাম ছাঁটতে বর্তমানে সুবিধাভোগীদের তালিকা জোরকদমে ঝাড়াই-বাছাই করা হচ্ছে।

কৃষকবন্ধুর টাকা নিয়ে সুখবর চলছে নথি যাচাই (Krishan Bandhu)

আগের তালিকা পর্যালোচনা করতে গিয়ে একাধিক গড়মিল চোখে পড়েছে প্রশাসনের। দেখা গেছে, যোগ্যতা না থাকা সত্ত্বেও বহু আবেদনকারী নিয়মিত সরকারি টাকা পাচ্ছিলেন। নথিপত্রেও ছিল নানা ফাঁকফোকর। অযোগ্যদের বাদ দিয়ে প্রকৃত কৃষকদের হাতে সরাসরি সরকারি সাহায্য পৌঁছে দিতেই এখন কোমর বেঁধে নেমেছে দপ্তর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবশ্য আশ্বস্ত করেছেন, যাচাই পর্ব মিটে গেলেই যোগ্য চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে বকেয়া টাকা (Krishak Bandhu)।

Krishak Bandhu funds document verification is underway

আরও পড়ুন: নেপালে হড়পা বানের পর নিখোঁজ খড়গপুরের স্বপন, বাড়ছে পরিবারের উদ্বেগ

এতদিন পর্যন্ত একই পরিবারে স্বামী ও স্ত্রী দুজনের নামে আলাদা জমি থাকলে উভয়ই পৃথকভাবে কৃষকবন্ধুর সুবিধা পেতেন। তবে এবার সেই নীতিতে বড়সড় বদল আসতে পারে।একদিকে কেন্দ্র, অন্যদিকে রাজ্য দুই প্রকল্পের সুবিধা পাওয়া নিয়েও নতুন করে ভাবছে প্রশাসন।

কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধি থেকে যারা বছরে ৬,০০০ টাকা পান, তাদের ক্ষেত্রে কৃষকবন্ধুর সাহায্য মিলবে কি না, তা নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হয়েছে। তবে পোর্টাল খুলছেন কিন্তু বিস্তারিত স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না। এতে ঘাবড়ানোর কিছু নেই। কৃষকবন্ধুর (Krishak Bandhu) অফিসিয়াল পোর্টালে কিছু কারিগরি বদল চলায় এখন কেবল আইডি, নাম, গ্রাম ও ব্লকের তথ্য ফুটে উঠছে।