বাংলা হান্ট ডেস্ক: কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi) আবারও তাঁর দাপট দেখিয়েছেন। মূলত, মেজর লিগ সকারে (Major League Soccer) তথা MLS-এ প্রথমবারের মতো এক ম্যাচে ৪ টি গোল করে মেসি ইতিহাস সৃষ্টি করেছেন। মেসির দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে শনিবার রাতে ইন্টার মায়ামি সিএফ (Inter Miami CF) মন্ট্রিয়েলকে ৭-১ গোলে পরাজিত করেছে। ওই ম্যাচে মেসি দুর্দান্ত খেলেছেন। তিনি প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে টানা ৩ টি গোল করে নিজের মোট গোলসংখ্যা ৪-এ নিয়ে যান। তিনি একটি গোলে অ্যাসিস্টও করেন। মেসি ছাড়াও কাসেমিরো, লুইস সুয়ারেজ এবং নবাগত আলেকজান্ডার শও এই ম্যাচে ইন্টার মায়ামির হয়ে ১ টি করে ১ গোল করেন।
অপ্রতিরোধ্য মেসি (Lionel Messi)! একাই করলেন ৪ গোল:
মেসির ৪ টি গোল: জানিয়ে রাখি যে, ঘরের মাঠে সিএফ মন্ট্রিয়েলের বিরুদ্ধে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন লিওনেল মেসি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই মেসি গোল পেয়ে যান। তিনি ম্যাচের ৪০ তম মিনিটে একটি ফ্রি-কিক থেকে প্রথম গোলটি করেন। এরপর ৫২ তম মিনিটে একক প্রচেষ্টায় আরও একটি গোল যোগ করেন। এছাড়াও, মেসি ম্যাচের ৮৩ মিনিটে তাঁর তৃতীয় গোলটি করেন এবং দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে ফ্রি-কিক থেকে চতুর্থ গোলটি করে ম্যাচটিকে স্মরণীয় করে তোলেন।
Lionel Messi vs Montreal
4 Goals, 1 Assist, 39 Years Old. 🐐
— MessiXtra (@MessiXtraHQ) August 30, 2026
গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি: উল্লেখ্য যে, এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ৩৯ বছর বয়সী মেসি চলতি MLS মরশুমে ১৮ টি গোল করেছেন। তিনি গোল্ডেন বুটের দৌড়ে ডালাসের পেতার মুসাকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন। মুসার গোল সংখ্যা বর্তমানে ১৬। এদিকে, মেসির পেশাদার ফুটবল কেরিয়ারে এই নিয়ে নবমবার তিনি এক ম্যাচে ৪ গোল করলেন।
আরও পড়ুন: ৩১ অগাস্টেই বড় সিদ্ধান্ত? সুপ্রিম কোর্টে হবে ইথানল মিশ্রিত পেট্রোলের লেবেলিং মামলার শুনানি
কেমন ছিল ম্যাচটি: এই ম্যাচে ইন্টার মায়ামি দুর্দান্ত সূচনা করে এবং ২০ তম মিনিটে এগিয়ে যায়। তেলাস্কো সেগোভিয়ার কর্নার থেকে ক্যাসিমিরো হেডে গোল করেন। তবে, মন্ট্রিয়ল ৩৭ তম মিনিটে খেলায় ফিরে এসে স্কোর ১-১ এ সমতা আনে। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে ফ্যাবিয়ান হারবার্স এই মরশুমে তাঁর প্রথম গোলটি করেন। যদিও, মন্ট্রিয়েলের এই সমতা ক্ষণস্থায়ী ছিল। ৪০ তম মিনিটে নিখুঁত ফ্রি-কিক থেকে করা দুর্দান্ত এক গোলে মেসি ইন্টার মায়ামিকে আবারও এগিয়ে দেন।
আরও পড়ুন: বড় সিদ্ধান্ত নীরজ চোপড়ার! এশিয়ান গেমসে করবেন না অংশগ্রহণ, নিজেই জানালেন কারণ
দ্বিতীয়ার্ধেও মেসির নৈপুণ্য অব্যাহত ছিল। ৫২ মিনিটে তিনি ৩ জন ডিফেন্ডারকে অতিক্রম করে একটি দুর্দান্ত গোল করেন। এরপর ৮০ মিনিটে পাল্টা আক্রমণে গোল করেন লুইস সুয়ারেজ এবং ৮৩ মিনিটে নিজের তৃতীয় গোলটি করেন মেসি। তারপর, নিজের কেরিয়ারের মাত্র তৃতীয় MLS ম্যাচে ৮৯ মিনিটে গোল করেন আলেকজান্ডার শ। অপরদিকে, দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে একটি ফ্রি-কিক থেকে চতুর্থ গোলটি করে ইন্টার মায়ামিকে ৭-১ গোলের বড় জয় এনে দেন মেসি। এদিকে, এই জয়ের ফলে ইন্টার মায়ামি পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। এই ম্যাচের আগে পরপর ৫ টি ম্যাচে ইন্টার মায়ামি জয় পায়নি। ইন্টার মায়ামি এখনও পর্যন্ত খেলা ২২টি ম্যাচের মধ্যে ১২ টিতে জিতেছে, ৪ টিতে হেরেছে এবং ৬ টি ড্র করেছে। এই জয়ের ফলে দলটির পয়েন্ট সংখ্যা দাঁড়িয়েছে ৪২-এ। অন্যদিকে, মন্ট্রিয়েল ২২ ম্যাচ থেকে ২১ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে এবং এই পরাজয়ের ফলে লিগে তাদের টানা চার ম্যাচের জয়ের সফরও শেষ হয়েছে।













