অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে ‘Bank Account Invalid’ দেখাচ্ছে? কী করতে হবে জানুন

Published on:

Published on:

What to do if Annapurna Yojana status show bank account invalid explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সেপ্টেম্বর মাস পড়তে না পড়তেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) চতুর্থ কিস্তি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। এই মাসে কবে টাকা আসবে সেই নিয়ে চর্চা চলছে। এই পরিস্থিতিতে কোনও আবেদনকারীর স্ট্যাটাসে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড (Bank Account Invalid) দেখায় সেক্ষেত্রে কী করতে হবে জেনে নিন।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট | (Annapurna Yojana)

অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখতে হলে https://socialregistry.wb.gov.in/ -এই ওয়েবসাইটে যেতে হয়। সেখানে সিটিজেন/ ফ্যামিলি লগ ইন অপশনে গিয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে স্ট্যাটাস দেখতে হয়। এই পরিস্থিতিতে কোনও আবেদনকারীর স্ট্যাটাসে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখায় তাহলে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। নাহলে টাকা পেতে সমস্যা হতে পারে।

আরও পড়ুনঃ সেপ্টেম্বর না অক্টোবর, কোন মাসে ঢুকবে পিএম কিষাণের ২৪ তম কিস্তি? বড় আপডেট জানুন

জানা গিয়েছে, সাধারণত ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা আধার সংক্রান্ত জটিলতার কারণে এমনটা হয়। এক্ষেত্রে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কিনা ও অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় আছে কিনা দেখে নেওয়া উচিত।

এছাড়া আবেদনকারীর ব্যাঙ্ক ও আধারের নথিতে যদি কোনও গরমিল থাকে তাহলে তা দ্রুত সংশোধন করে নেওয়া উচিত। দরকার পড়লে ব্যাঙ্ক পাসবই ও অন্যান্য নথি নিয়ে ব্যাঙ্ক বা স্থানীয় বিডিও অফিসেও যোগাযোগ করা যেতে পারে।

Annapurna Yojana

অগাস্ট মাসে যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাঁরা চাইলে পোর্টালে গিয়ে একবার স্ট্যাটাস চেক করে নিতে পারেন। সেখানে অ্যাপ্রুভড, আন্ডার প্রসেস বা ফর ফারদার ভেরিফিকেশন দেখালে চিন্তা নেই। তবে ইনভ্যালিড কিংবা রিজেক্টেড দেখালে অবিলম্বে নির্দিষ্ট দফতরে যোগাযোগ করতে পারেন।

এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে। সেই হিসেবে আগামী ১৫ তারিখের মধ্যে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে।