বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সদ্যসমাপ্ত শ্রীলঙ্কা সফরে জিতে দেশে ফিরেছে ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালের দৌড়ে এখনই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না তারা। ফাইনালের যোগ্যতা অর্জন করতে গেলে তাদের আসন্ন ৭টি টেস্ট ম্যাচের একটিতেও হারা চলবে না। এই মুহূর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) শুভমান গিল-দের (Shubman Gill) মাঠে নামা নিয়ে চিন্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
আগামী নভেম্বর মাসে ভারতীয় দল উড়ে যাবে নিউজিল্যান্ডের মাটিতে। ২০২১ সালের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে গৌতম গম্ভীরের ছেলেরা। কিন্তু তার আগে ভারতীয় দলের মূল চিন্তা হয়ে দাঁড়াচ্ছে বোলিং আক্রমণ। বুমরা ও সিরাজ জুটির একসাথে সফল না হওয়ার ঘটনা চাপে রেখেছে তাদের।

এইমুহূর্তে আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষ দশে রয়েছেন কেবলমাত্র একজন ভারতীয় পেসার আর তিনি হলেন যশপ্রীত বুমরা। সিরাজ টেস্ট ফরম্যাটে ভারতীয় বোলিংকে নেতৃত্ব দিতে গিয়ে সফল হলেও বুমরার ডেপুটি হিসেবে তিনি নিজেকে সম্পূর্ণ মেলে ধরতে পারেন না। ভারতের শেষ ইংল্যান্ড সফর তার প্রত্যক্ষ প্ৰমাণ। ওই সিরিজে ব্রিটিশদের বিরুদ্ধে যে ম্যাচগুলিতে বুমরা মাঠে ছিলেন না, সেই টেস্টগুলিতে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে জয় পেতে সাহায্য করেছেন সিরাজ। কিন্তু বুমরা দলে থাকলে কোনও এক অজ্ঞাত কারণে নিজেকে সেই উচ্চতায় তুলে ধরতে পারেন না তিনি।
আরও পড়ুন: মাত্র একটি সিরিজ খেলেই বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন পাডিক্কল! সামনে রাহুল দ্রাবিড়
আসন্ন নিউজিল্যান্ড সফরে ভারতের সাফল্য নির্ভর করবে ভারতীয় ফাস্ট বোলারদের পারফরম্যান্সের ওপর। কিন্তু বুমরা ও সিরাজ বাদে বাকি ভারতীয় পেসাররা, যেমন প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনুর ব্রার বা আকিব নবী-রা এত বড় সিরিজের জন্য একেবারেই অভিজ্ঞ নন। এক্ষেত্রে ভারতীয় বোলিং বিভাগকে কে যথাযথ নেতৃত্ব দিতে পারবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ফাস্ট বোলিংয়ে অনভিজ্ঞতার বিষয়টি ভোগাতে পারে ভারতীয় দলকে।
আরও পড়ুন: অধিনায়ক গিলের হাতে এবার রোহিত শর্মার ভবিষ্যৎ! বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড
বুমরার ফিটনেসও একটি বড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সামনে। তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন ঠিকই, কিন্তু পাঁচদিনের ম্যাচের ধকল সামলানোর জন্য তিনি প্রস্তুত থাকবেন কিনা নভেম্বর মাসে, সেই নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যায়। এমনও হতে পারে যে আসন্ন ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে তাকে সুস্থ রাখার জন্য নিউজিল্যান্ড সফরের দলেই রাখলো না বিসিসিআই। সেক্ষেত্রে অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়েই শক্তিশালী কিউয়িদের বিরুদ্ধে নামতে হবে অধিনায়ক শুভমান গিলকে।













