চালু হয়ে গেল সপ্তম পে কমিশনের ওয়েবসাইট! পরামর্শ ও মতামত জানাতে পারবেন সরকারি কর্মীরা

Published on:

Published on:

Government of West Bengal started 7th Pay Commission website
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সপ্তম পে কমিশন (7th Pay Commission) কার্যকর করার দিকে একটু একটু করে এগোচ্ছে রাজ্য সরকার। গত অগাস্ট মাসে নবান্নে কমিশনের প্রথম বৈঠক হয়েছিল। সেই সময়ই জানা যায়, শীঘ্রই ওয়েবসাইট (7th Pay Commission Website) চালু করা হবে। এবার সেই ওয়েবসাইট চালু হয়ে গেল। বৃহস্পতিবার কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একথা জানিয়েছেন।

সপ্তম পে কমিশনের ওয়েবসাইট চালু করল নবান্ন | (7th Pay Commission)

এদিন দুপুরে নিজের ফেসবুকে রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তির ছবি শেয়ার করেন মলয়। সেখানে সপ্তম পে কমিশনের ওয়েবসাইট চালু করার কথা জানানো হয়েছে। নয়া পে কমিশন স্মারকলিপি গ্রহণের জন্য এই ওয়েবসাইট খুলেছে বলে জানিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক।

আরও পড়ুনঃ স্কুল শিক্ষায় ডিজিটাল বিপ্লব! রাজ্যে চালু হচ্ছে ‘আপার’, পড়ুয়ারা কী কী সুবিধা পাবে জানুন

মলয় লেখেন, “রাজ্যের ৭ম বেতন কমিশন স্মারকলিপি গ্রহণের জন্য ওয়েবসাইট খুলল https://7spc.wb.gov.in । ওই মডিউলে স্মারকলিপি জমা এবং পরামর্শ গ্রহণ করা হবে। এখানে রাজ্যের কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের সকল সমিতি এবং অর্থ দফতরের ২২.০৭.২০২৬ তারিখের রেজুলেশন নং ২৬৫৭-এফ(পি১)-এর পরিশিষ্টে অন্তর্ভুক্ত সংস্থাগুলিকে উক্ত ওয়েবসাইটের নির্দিষ্ট মডিউলের মাধ্যমে বেতন, ভাতা, পদোন্নতি, অবসরকালীন সুবিধা ইত্যাদি বিষয়ে তাদের মতামত জমা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে।“

সরকারি কর্মচারী সংগঠনের নেতা জানান, কোনও একক কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারীও এখানে নিজের পরামর্শ জানাতে পারবেন। স্মারকলিপি জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩১ অক্টোবর। ওই দিনের শেষ অবধি মডিউলটি খোলা থাকবে বলে জানিয়েছেন তিনি।

7th Pay Commission

মলয় আরও জানান, ওয়েবসাইটের মাধ্যমে যেসব স্মারকলিপি ও পরামর্শসমূহ আসবে, শুধুমাত্র সেগুলিই বিবেচনা করবে কমিশন। কাগজের স্মারকলিপি, পিডিএফ, হার্ড কপি বা ইমেল কমিশন কর্তৃক গৃহীত বা বিবেচিত হবে না।

রাজ্যে পালাবদলের পরেই সপ্তম পে কমিশন গঠনের অনুমোদন দিয়েছিল বিজেপি সরকার। ইতিমধ্যেই কমিশন গঠন ও কমিশনের প্রথম বৈঠক হয়ে গিয়েছে। এবার সপ্তম পে কমিশনের ওয়েবসাইটও চালু করে দিল নবান্ন।