বাংলাহান্ট ডেস্ক : টানা বৃষ্টিতে নিউ ফরাক্কায় রেললাইনে নেমেছে ধস। তার জেরে একাধিক ট্রেন বাতিল। রেলপথে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। এই পরিস্থিতিতে রাতারাতি বাসভাড়া বেড়ে দাঁড়িয়েছে দুই থেকে প্রায় চার গুণ। রেললাইনে ধস নামায় রাতারাতি বেড়ে গিয়েছে উত্তরবঙ্গের বাসের (Siliguri Bus) টিকিটের চাহিদা। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভাড়াও।
উত্তরবঙ্গ গামী বাসের (Siliguri Bus) ভাড়া রাতারাতি বাড়ল
রেলপথে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। ধসের জেরে গতকাল আর আজ মিলিয়ে একগুচ্ছ ট্রেন বাতিল হয়েছে। তার প্রভাব সরাসরি পড়েছে সড়ক পরিবহণে। রাতারাতি একধাক্কায় বেড়ে গিয়েছে ভাড়া। এমনকি শোনা যাচ্ছে, কোথাও কোথাও বাসভাড়া বেড়ে ৪ হাজার টাকাও ছাড়িয়ে গিয়েছে।

বাসের উপর চাপ: নিউ ফরাক্কায় নতুন করে ধস নামায় রেলপথে উত্তরবঙ্গে যাতায়াত একপ্রকার অনিশ্চিত হয়ে পড়েছে। তাই যাত্রীরা ছুটছেন বাসের দিকে। রাতারাতি চাপ বেড়ে যাওয়ায় ভাড়াও দ্রুত উর্দ্ধমুখী। পরিস্থিতি এমন হয়েছে যে, আগে যে বাসগুলিতে আগে থেকে টিকিট বুক করার দরকার পড়ত না, এখন সেই বাসগুলিতেই আসন পাওয়া বড়সড় চাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন : পুড়ে যাবে না, বেলুনের মতো ফুলবে রুটি, সেঁকার আগে তাওয়ায় দিন ‘এই’ জিনিস
কত বাড়ল ভাড়া: যাত্রীদের থেকে জানা যাচ্ছে, উত্তরবঙ্গগামী বাসে (Siliguri Bus) ২ হাজার টাকার নীচে টিকিটই মিলছে না। বেসরকারি পরিবহণ সংস্থাগুলির শিলিগুড়িগামী বাসের টিকিটের ভাড়া ৪ হাজার টাকা পার করে গিয়েছে।
আরও পড়ুন : এখনও ওয়েটিং লিস্টে ঝুলছে নাম, পুজোর সময় পাবেন কনফার্ম টিকিট? হিসেব করে নিন
একজন যাত্রী জানান, রেলপথে যোগাযোগ বন্ধ হতেই বাসের টিকিট বুক করতে শুরু করে দিয়েছেন অনেকে। অনেকে পড়াশোনার জন্যও কলকাতা-শিলিগুড়ি যাতায়াত করেন। হঠাৎ ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন অনেকে। বাধ্য হয়ে বাসের টিকিট কাটছেন তারা। কিন্তু যাত্রীদের মতে, বাসের টিকিটের দাম যা বেড়েছে তাতে আর কিছু টাকা দিলেই হয়তো প্লেনের টিকিট মিলবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যাত্রীদের কার্যত এখন মাথায় হাত।













