বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) উপভোক্তারা বর্তমানে সেপ্টেম্বরের কিস্তির অপেক্ষায় রয়েছেন। অ্যাকাউন্টে কবে ৩ হাজার টাকা ঢুকবে সেই নিয়ে জল্পনা কল্পনা চলছে। এর মাঝেই এই প্রকল্প (Government Scheme) নিয়ে সামনে এল বড় আপডেট। ফের কবে নতুন করে আবেদনের জন্য অন্নপূর্ণা যোজনার পোর্টাল খুলবে সেটা এবার জানা গেল।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট | (Annapurna Yojana)
অন্নপূর্ণা যোজনার পোর্টালে স্ট্যাটাস ট্রাক থেকে শুরু করে অবজেকশন ও ক্লেমের অপশন এলেও নতুন করে আবেদন বন্ধ রয়েছে। ফলে এখনও যারা এই প্রকল্পে আবেদন করেননি তাঁদের অনেকেরই প্রশ্ন ছিল, নতুন আবেদনের জন্য ফের কবে পোর্টাল খুলবে?
আরও পড়ুনঃ ফাইন দিয়েও বাঁচানো যাবে না ড্রাইভিং লাইসেন্স! ট্রাফিক আইন ভাঙা নিয়ে নতুন নিয়ম আনছে সরকার
আগে জানা গিয়েছিল, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে নতুন আবেদন শুরু হতে পারে। তবে এখন জানা যাচ্ছে, পুজোর পর ফের নতুন করে আবেদনের জন্য অন্নপূর্ণা যোজনার পোর্টাল খুলতে পারে। অর্থাৎ সেই হিসেবে অক্টোবরের মাঝামাঝি অবধি নতুন আবেদনের জন্য পোর্টাল খুলবে না বলেই মনে করা হচ্ছে।
এদিকে সেপ্টেম্বর মাসের কিস্তির ক্ষেত্রে আবেদনকারীর তথ্যের সঠিক যাচাই অত্যন্ত জরুরি। বিশেষত আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের মধ্যে যদি কোনও অসঙ্গতি থাকে তাহলে টাকা পেতে সমস্যা হতে পারে। এই কারণে অগাস্ট মাসে বহু মহিলা সমস্যায় পড়েছিলেন।

প্রসঙ্গত, তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। নতুন প্রকল্পে ভাতার পরিমাণ একধাক্কায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে। তবে উপভোক্তা নির্বাচনের ক্ষেত্রেও রয়েছে প্রচুর কড়াকড়ি।
কোনও যোগ্য মহিলা যাতে বঞ্চিত না হন ও কোনও অযোগ্যর কাছে যাতে অন্নপূর্ণা যোজনার টানা পৌঁছয়, তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য। সেই কারণে কড়া ঝাড়াই-বাছাই করা হচ্ছে। এরপর যারা যোগ্য হিসেবে বিবেচিত হচ্ছেন, শুধুমাত্র তাঁদের অ্যাকাউন্টেই ৩ হাজার করে পাঠানো হচ্ছে।













