বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি শহরের কোলাহল ছেড়ে দুদিনের জন্য শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান। তাহলে আজকে আপনাদের কি এমন একটি জায়গার কথা বলব যেখানে গেলে পরে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। আর এই জায়গাটি রয়েছে কালিম্পং জেলার লাভার অদূরে সর্ব পরিচিত একটি গ্রাম দুয়ার খোলা। যেখানে কি গেলে পরে দেখতে পাবেন আপনি বিস্তীর্ণ পাহাড় যেন একটি ছোট্ট গ্রামকে ঘিরে রেখেছে (Travel)।
মেঘ-কুয়াশার চাদরে দুয়ারখোলা দু’দিনের শান্তির ঠিকানা (Travel)
শহরের জীবনের দৈনন্দিন চাপ, কোলাহল সমস্ত কিছু থেকে দু দিনের জন্য প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চাইলে আসতে পারেন এইখানে (Travel)। দুয়ার খোলা আসলে পরে আপনি একদিকে যেমন প্রাণ খুলে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। তেমনি উপভোগ করতে পারবেন এখানকার গ্রাম্য জীবন।

আরও পড়ুন: মৌরলা মাছ পরিষ্কার করতে গিয়ে নাজেহাল? এই সহজ কৌশলে নিমেষেই কাটুন কেজি কেজি মাছ
লাভা থেকে দূরত্ব কম এখানে আসার জন্য। লাভা থেকে যে রাস্তা ঝান্ডির দিকে গিয়েছে সেই পথে এখানে আপনাকে আসতে হবে। তবে এখানে ইদানিং পর্যটকদের সংখ্যা দেখা যাচ্ছে। কারণ আজকালকার দিনে মানুষ, অফ বিটে ঘুরতে বেশি পছন্দ করেন।
এবার যদি প্রশ্ন করেন এখানে আসলে কি কি দেখতে পারবেন। সেই ক্ষেত্রে বলা যায়, এখানে গরম চায়ের পেয়ালা হাতে হোমস্টের বারান্দা থেকে উপভোগ করতে পারবেন প্রাকৃতিক পরিবেশ। পাশাপাশি অলস দিনে গরম খাবারের জোগাড় দেওয়ার জন্য রয়েছে এখানকার মানুষজনের।
পাশাপাশি পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন এখানকার পরিবেশ। তাছাড়া দুয়ার খোলা থেকে কয়েক কিলোমিটার দূরে রয়েছে সামাবিয়ং ভিউ পয়েন্ট। তাছাড়া রয়েছে এখানে সবুজ পাহাড়ের দুই ঢালে চা বাগিচা। তবে এখানে বর্ষার সময় আসলে কিছুটা হলেও জোঁকের ভয় থাকতে পারে। তাই একটু সন্তাপনে চললে অসুবিধা হওয়ার আর তেমন কিছু নেই (Travel)।













