উত্তরবঙ্গগামী কোন ট্রেন বাতিল, কোনটি ঘুরপথে চলবে, ঘরে বসেই জানুন এক ক্লিকে

Published on:

Published on:

Indian Railways know the new 5 railway lines routes sanctioned by the center in the state
Follow

বাংলাহান্ট ডেস্ক : উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন বাতিল। নিউ ফরাক্কা জংশনে আচমকা ধস নামায় বাতিল বহু ট্রেন। আচমকা এই পরিস্থিতিতে মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড় যাত্রীদের। একের পর এক উত্তরবঙ্গগামী ট্রেন (Indian Railways) বাতিল করে দেওয়া হয়েছে। অনেকেই স্টেশনে পৌঁছে জানতে পারছেন ট্রেন বাতিল হয়েছে। আবার কিছু ট্রেন চলছে বিকল্প রুটে। সেক্ষেত্রে কোন স্টেশন বাদ পড়ছে, কোন বিকল্প রুটে যাবে ট্রেন তা নিয়েও তৈরি হয় বিভ্রান্তি।

ট্রেন (Indian Railways) সংক্রান্ত তথ্য জানুন রেলওয়ান অ্যাপে

কোন ট্রেন বাতিল হয়েছে বা কোনটা ঘুরপথে চলছে তা জানতে এবার আর স্টেশনে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসে রেলওয়ান অ্যাপ থেকেই এ বিষয়ে যাবতীয় তথ্য পেয়ে যেতে পারেন। এর জন্য প্রথমেই মোবাইলে রেলওয়ান অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নিন।

Online checking of Indian Railways cancelled train

কীভাবে চেক করবেন: অ্যাপের হোম স্ক্রিনে ‘ট্র্যাক ট্রেন’ বা ‘লাইভ ট্রেন স্ট্যাটাস’ অপশনে যান। এবার নির্দিষ্ট জায়গায় ট্রেনের নম্বর বা নাম লিখে সার্চ করলেই ওই ট্রেনের বর্তমান অবস্থান থেকে কোন স্টেশনে ট্রেন রয়েছে, পরবর্তী স্টেশনে পৌঁছানোর সম্ভাব্য সময় জানা যাবে।

আরও পড়ুন : খিচুড়ির সঙ্গে পারফেক্ট জুটি, বাড়িতেই বানান সুস্বাদু লাবড়া, রইল রেসিপি

বাতিল ট্রেন দেখুন: ট্রেন বাতিল হয়েছে কিনা জানতে ‘বাতিল ট্রেনের তালিকা’ অপশনে যান। নির্দিষ্ট স্টেশনগুলির মধ্যে ওই দিনের বাতিল ট্রেনের তালিকা দেখা যাবে। নির্দিষ্ট ট্রেন নম্বর (Indian Railways) দিয়ে খোঁজ করলে ওই ট্রেন বাতিল থাকলে সেটাও স্ক্রিনে লেখা থাকবে। ট্রেনের রুট বদল হয়েছে কিনা তা জানতে ‘বিকল্প পথে চলা ট্রেন দেখুন’ অপশনটি দেখুন। যদি লাইভ স্ট্যাটাসে যাত্রাপথ বদল হয় তবে ‘বিকল্প পথ’ সংক্রান্ত তথ্য দেখা যাবে সেখানে। কোন স্টেশন বাদ পড়ছে, নতুন কোন রুটে ট্রেন চলবে সেটাও দেখা যাবে।

আরও পড়ুন: লঙ্কা বাটার ঝাঁঝ মিশুক ডিম ভর্তায়, গরম ভাতে দুর্দান্ত, দেখুন রেসিপি

মালদহ ডিভিশনের তরফে যাত্রীদের মধ্যে রেলওয়ান অ্যাপ নিয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। জঙ্গিপুর রোড, তিনপাহাড়, বারহারওয়া, পীরপাইতি সহ বিভিন্ন স্টেশনে যাত্রীদের অ্যাপের ব্যবহার সম্পর্কে জানানো হচ্ছে।