বাংলা হান্ট ডেস্ক: ম্যাচ চলাকালীন এবার অদ্ভুত ঘটনার সম্মুখীন হলেন বর্তমানে বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা (Aryna Sabalenka)। মূলত, দু’বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে ইউএস ওপেন ২০২৬ (US Open 2026) -এর চতুর্থ রাউন্ডে পৌঁছনোর জন্য শুধু তাঁর প্রতিপক্ষের সঙ্গে নয়, বরং কোর্টে ভেসে আসা গাঁজার (Weed) তীব্র গন্ধের সঙ্গেও লড়াই করতে হয়। অন্যদিকে, আমেরিকান জেসিকা পেগুলাও শুরুর দিকের ধাক্কা সামলে টানা পঞ্চমবারের মতো নিজের ঘরের গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছেন।
ম্যাচ চলাকালীন আচমকাই গাঁজার গন্ধ পান আরিনা সাবালেঙ্কা (Aryna Sabalenka):
ম্যাচ চলাকালীন গাঁজার গন্ধ ভেসে আসে: জানিয়ে রাখি যে, লুই আর্মস্ট্রং স্টেডিয়ামে উজবেকিস্তানের কামিলা রাখিমোভার বিরুদ্ধে তৃতীয় গেমে সার্ভ করার সময় সাবালেঙ্কা হঠাৎ থেমে যান। পরপর দু’বার বল টস করার পর তিনি যখন বল ছাড়েন, তখন বাতাসে গাঁজার তীব্র গন্ধ ভেসে আসে। সাবালেঙ্কা সঙ্গে সঙ্গে আম্পায়ারের কাছে গিয়ে এই বিষয়ে অভিযোগ করেন।
🚬🌿 “SI SIGUEN FUMANDO ASÍ, LA QUE VA A TERMINAR DROGADA SOY YO”.
🗣 Aryna Sabalenka: “Chicos, pueden fumar lo que quieran y relajarse, pero por favor no lo hagan cerca de la pista. Es difícil competir al máximo nivel con ese olor” pic.twitter.com/KI3u5unA4D https://t.co/0vmXMLq7zE
— Tiempo De Tenis (@Tiempodetenis1) September 4, 2026
ঘটনাটির প্রসঙ্গে সাবালেঙ্কা কী জানিয়েছেন: উল্লেখ্য যে, ম্যাচের পর ঘটনাটি হেসে উড়িয়ে দিয়ে সাবালেঙ্কা বলেন, “আমি ভাবলাম, ‘বন্ধুরা! তোমরা যত খুশি ধূমপান করতে পারো, যত খুশি আরাম করতে পারো, কিন্তু দয়া করে কোর্টের আশেপাশে এমনটা করো না।’ যখন আপনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন, তখন ওই গন্ধটা সহ্য করাটা একটু কঠিন।”
আরও পড়ুন: দূরপাল্লার সফর হবে আরও আরামদায়ক! তৈরি হচ্ছে ২৬০ টি বন্দে ভারত স্লিপার, বড় পদক্ষেপ রেলের
এদিকে, সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক এই প্রসঙ্গটি উপস্থাপিত করলে সাবালেঙ্কা মজা করে হেসে বলেন, ‘এখন তো শুধু গাঁজার কথাই শুনি। ওরা যদি এভাবে ধূমপান করতে থাকে, তাহলে আমিও বোধহয় নেশাগ্রস্ত হয়ে যাব!’
আরও পড়ুন: আগে থেকেই রয়েছে ভারতের কাছে! এবার চিনের এই পড়শি দেশ কিনতে পারে রাফাল জেট
জানিয়ে রাখি যে, ৫৪ মিনিট স্থায়ী এক কঠিন দ্বিতীয় সেটের পর সাবালেঙ্কা রাখিমোভাকে ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করেন। সেরেনা উইলিয়ামসের পর প্রথম খেলোয়াড় হিসাবে টানা ৩ টি ইউএস ওপেন শিরোপা জেতার পথে সাবালেঙ্কা এখন আমেরিকান টেইলর টাউনসেন্ডের মুখোমুখি হবেন।













