বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় নাগরিকদের কাছে অন্যতম জরুরি সরকারি নথি রেশন কার্ড (Ration Card)। এখন নতুন রেশন কার্ডের জন্য সরকারি দপ্তরেও যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসে অনলাইনেই আবেদন করা যাবে নতুন রেশন কার্ডের জন্য। আপনার রাজ্যের খাদ্য ও গণবন্টন দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে করতে হবে আবেদন।
অনলাইনে রেশন কার্ডের (Ration Card) আবেদন
এর জন্য রাজ্যের সংশ্লিষ্ট পোর্টালে গিয়ে New Ration Card/Application সংক্রান্ত অপশন খুঁজে নিয়ে নতুন আবেদন শুরু করুন। ওই আবেদনপত্রে দিতে হবে পরিবারের প্রধানের নাম, পরিবারের সদস্যদের বিবরণ, ঠিকানা সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য।

কীভাবে করবেন আবেদন: এরপর পোর্টালে চাওয়া নথিগুলির স্ক্যান কপি বা ছবি নির্দিষ্ট ফরম্যাটে আপলোড করুন। তথ্যের সঙ্গে নথির মিল থাকাও জরুরি। আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য ভালো করে মিলিয়ে নিন।
আরও পড়ুন : টানা ৪৮ ঘন্টা শেষে মিটল কাজ, কবে থেকে ফের স্বাভাবিক হবে ট্রেন চলাচল?
কবে হবে অনুমোদন: আবেদন সাবমিট করার পর একটি Application/Reference Number পাওয়া যেতে পারে। সেটি যত্ন করে সংরক্ষণ করুন। আবেদনের স্ট্যাটাস (Ration Card) জানতে পরে এটি কাজে লাগবে। আবেদন জমা করার পরে সংশ্লিষ্ট দপ্তর তথ্য ও নথি যাচাই করতে পারে। যাচাই সফল হলেই রেশন কার্ড তৈরি বা অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে।
আরও পড়ুন : আচমকাই ব্রেন স্ট্রোক, আয়ুষ্মান কার্ডের আওতায় বিনামূল্যে অস্ত্রোপচার, প্রাণ ফিরে পেলেন আদিবাসী কৃষক
রাজ্যভেদে নিয়ম বদলাতে পারে। তাই অনলাইনের ক্ষেত্রে শুধুমাত্র সরকারি পোর্টালেই আবেদন করুন। কোনও অচেনা ব্যক্তি বা ওয়েবসাইটকে ব্যক্তিগত তথ্য না দেওয়াই উচিত।













