বাংলাহান্ট ডেস্ক : বর্ষার মরশুমে ইলিশের স্বাদটাই অন্য রকম হয়। তাজা মাছ হওয়ায় সর্ষে বাটা দিয়ে হোক বা বেগুন বড়ি দিয়ে কিংবা সর্ষে পোস্ত (Recipe) দিয়ে ভাপা বা পাতুরিও দারুণ লাগে। কিন্তু পোস্ত দিয়ে ইলিশের ঝোল খেয়ে দেখেছেন কখনও?
পোস্ত বাটা দিয়ে ইলিশের রেসিপি (Recipe)
ইলিশ আর পোস্ত দুটোই বাঙালির বড় প্রিয়। তাই এই দুটোর কম্বিনেশনও জমে যাবে। রাঁধাও সহজ, রান্না হয়েও যায় তাড়াতাড়ি। কীভাবে বানাবেন পোস্ত ইলিশ, রইল রেসিপি-

পোস্ত ইলিশের উপকরণ:
ইলিশ- ৪ টুকরো
পোস্ত বাটা- ২ টেবিল চামচ
কাঁচালঙ্কা- ৪-৫ টি
কালো জিরে
হলুদ গুঁড়ো
আরও পড়ুন : বম্বে-গুজরাটের ‘বাসি’ ইলিশের ভিড়ে গঙ্গার তাজা ইলিশ চিনবেন কীভাবে? এই কৌশল জানলে কেউ ঠকাতে পারবে না
পোস্ত ইলিশের প্রণালী: প্রথমে ইলিশ মাছের টুকরোগুলি ভালো করে ধুয়ে সামান্য নুন আর হলুদ মাখিয়ে ৫-১০ মিনিট রেখে দিন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে আর চেরা কাঁচালঙ্কা (Recipe) ফোরন দিন।
আরও পড়ুন : দীর্ঘদিনের দাবি পূরণ, কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হচ্ছেন রবীন্দ্র ঘুগে
ওর মধ্যেই দিয়ে দিন পোস্ত বাটা, হলুদ গুঁড়ো আর নুন। কিছুটা নেড়ে নিয়ে দিয়ে দিন পরিমাণমতো জল। ঝোল ফুটে উঠলে দিয়ে দিন ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ। এবার কড়াই ঢাকা দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করুন। মাছ সেদ্ধ হয়ে গেলে আর ঝোল মাখা মাখা হয়ে এলে কাঁচা সর্ষের তেল আর কাঁচালঙ্কা ছড়িয়ে নামিয়ে নিন।













