১ লক্ষের বিনিয়োগ পৌঁছে গিয়েছে ১.২৩ কোটিতে! মাত্র ৪ মাসেই ‘পয়সা ডবল’ এই স্টকে

Published on:

Published on:

This stock has doubled its value in just 4 months in the share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে শেয়ার বাজারে বিনিয়োগের প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এদিকে, শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগের (Investment) ক্ষেত্রে ঝুঁকির আশঙ্কা থাকলেও সঠিক স্টকে বিনিয়োগ করলে খুব সহজেই হওয়া যায় লাভবান। বর্তমান প্রতিবেদনেও আজ আমরা ঠিক সেই রকমই এক লাভজনক স্টকের প্রসঙ্গ উপস্থাপিত করছি। মূলত, ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের (Diamond Power Infrastructure Ltd) স্টক বিনিয়োগকারীদের জন্য এক অমূল্য সম্পদ হিসাবে প্রমাণিত হয়েছে। যেটি ৫ বছরেরও কম সময়ে ১ লক্ষ টাকার বিনিয়োগকে ১ কোটি টাকারও বেশিতে পরিণত করেছে। শুধু তাই নয়, এটি ৪ মাসে বিনিয়োগকারীদের অর্থ দ্বিগুণ করে দিয়েছে। শুক্রবার BSE-তে ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের স্টক ৩.৮০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৩৪.৬৫ টাকায় বন্ধ হয়েছে। তবে, গত এক সপ্তাহে স্টকটির দর ৩.৭৫ শতাংশ এবং এক মাসে ৪ শতাংশের কিছু বেশি কমেছে। কিন্তু অতীতের দিকে তাকালে দেখা যায়, এটি মাল্টিব্যাগার হিসাবে প্রমাণিত হয়েছে।

মাত্র ৪ মাসেই ‘পয়সা ডবল’ এই স্টকে (Share Market):

৬ মাসে ১৪৭ শতাংশ রিটার্ন: জানিয়ে রাখি যে, এই স্টকটি মাত্র ৬ মাসেই বিনিয়োগকারীদের দুরন্ত রিটার্ন এনে দিয়েছে। এটি প্রায় ৪ মাসে বিনিয়োগকারীদের অর্থ দ্বিগুণ করেছে এবং ৬ মাসে এর রিটার্ন প্রায় ১৪৭ শতাংশ। অর্থাৎ, সোজা কথায় বললে যদি কোনও বিনিয়োগকারী এই স্টকে ৬ মাসের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে সেই পরিমাণ বেড়ে প্রায় ১.৪৭ লক্ষ টাকা হত। তার মানে, আপনি ১ লক্ষ টাকা বিনিয়োগ করে ৬ মাসে ৪৭ হাজার টাকা লাভ করতেন।

This stock has doubled its value in just 4 months in the share market.

৫ বছরে কোটিপতি: এই স্টকটি মাত্র ৫ বছরে বিনিয়োগকারীদের কোটিপতি বানিয়েছে। ৫ বছর আগে, এই স্টকটির দাম ছিল প্রায় ২.৭০ টাকা। এখন, এটি ৩৩৪.৬৫ টাকায় লেনদেন হচ্ছে। এর মানে হল, এটি ৫ বছরে বিনিয়োগকারীদের ১২,৩৪০ শতাংশ রিটার্ন দিয়েছে। যদি কোনও বিনিয়োগকারী এই স্টকে ৫ বছর আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজ সেই মূল্য বেড়ে ১.২৪ কোটি টাকা হত।

আরও পড়ুন: গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ SBI-র, খুলবে নতুন ২৫০ টি শাখা! হবে ১২,০০০ কর্মী নিয়োগ

সংস্থাটি কী করে: জানিয়ে রাখি যে, ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এমন একটি সংস্থা যা ভারতে বিদ্যুৎ ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সম্পর্কিত প্রোডাক্ট ও পরিষেবা উৎপাদন করে। BSE-র অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, সংস্থাটির মার্কেট ক্যাপ হল ২০,০১৪.৪৫ কোটি টাকা।

আরও পড়ুন: ইউরোপের অন্যতম শীর্ষ ডিজেল সরবরাহকারী হয়ে উঠল ভারত! রাশিয়াতেও বাড়ছে ভারতীয় জ্বালানির চাহিদা

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।