বাংলাহান্ট ডেস্ক : বেগুন ভাজা যেমন ভাত ডালের সঙ্গে দারুণ যায়, তেমনই লুচি বেগুনভাজাও (Recipe) দুর্দান্ত জুটি। আবার মুড়ি বা খিচুড়ির সঙ্গে বেগুনি থাকলে জমে যায়। বিভিন্ন নিরামিষ তরকারিতে বেগুন পড়ে। আবার ইলিশের বেগুন বড়ি দিয়ে ঝোল তো সকলেই খেয়েছেন।
বেগুনের অভিনব সুস্বাদু রেসিপি (Recipe)
নাম বেগুন হলেও গুণ কিন্তু কম নেই। দই দিয়ে বেগুনের সুস্বাদু পদ বেগুন বাহার খেয়েছেন? বাড়িতে অতিথি আসলে বেগুন বাহার বানিয়ে দিন পাতে। দেখে নিন চটজলদি রেসিপি-

বেগুন বাহারের উপকরণ:
বোঁটা সহ লম্বা বেগুন- ৪-৫ টি
পেঁয়াজ বাটা- ৩ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
আদা বাটা- আধ চা চামচ
টক দই- ১ কাপ
হলুদ গুঁড়ো- ১ টেবিল চামচ
লঙ্কা গুঁড়ো- ১ টেবিল চামচ
ভাজা পোস্ত- ১ টেবিল চামচ
কাঁচালঙ্কা কুচি- ২ টেবিল চামচ
ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ
আরও পড়ুন : দীর্ঘদিনের দাবি পূরণ, কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হচ্ছেন রবীন্দ্র ঘুগে
বেগুন বাহারের প্রণালী: একটি পাত্রে বেগুন নিয়ে তাতে নুন, হলুদ, চিনি, লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখুন। কড়াইতে সর্ষের তেল গরম করে বেগুনগুলি ভেজে তুলে রাখুন। ওই তেলেই দিয়ে দিন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা (Recipe)। এর মধ্যে লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কষান।
আরও পড়ুন : বাজারে তাজা ইলিশ, রেঁধে ফেলুন পোস্ত বাটা দিয়ে, রইল রেসিপি
মশলা থেকে তেল ছেড়ে এলে গ্যাস বন্ধ করে দিন। এবার অন্য একটি বাটিতে জল ঝরানো টক দইতে সামান্য নুন আর চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এবার দইয়ের মিশ্রণে বানিয়ে রাখা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার একটি থালায় ভাজা বেগুনগুলি সাজিয়ে তার উপরে দইয়ের মিশ্রণ, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা কুচি এবং পোস্ত ছড়িয়ে পরিবেশন করুন।













