এবার ট্রাই সিরিজে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? কী পরিকল্পনা ICC-র?

Published on:

Published on:

Will India vs Pakistan face off in the Tri-series What is the ICC's plan.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারত ও পাকিস্তান (India vs Pakistan) দীর্ঘদিন ধরে কোনও দ্বিপাক্ষিক বা ট্রাই সিরিজ খেলেনি। মূলত, এই দুই দেশ এখন শুধু বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বহুপাক্ষিক টুর্নামেন্টেই (Tournament) একে অপরের মুখোমুখি হয়। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত ও পাকিস্তান এবার একটি ট্রাই সিরিজ (Tri Series) বা মাল্টি-নেশন টুর্নামেন্টে মুখোমুখি হতে পারে।

এবার ট্রাই সিরিজে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান (India vs Pakistan)?

জানিয়ে রাখি যে, ভারত এবং পাকিস্তান সর্বশেষ ২০১২-১৩ মরশুমে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল। এখন, পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের খবর অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা ICC ভারত ও পাকিস্তান উভয়কে নিয়ে একটি বহুপাক্ষিক সিরিজ বা টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বিবেচনা করছে। এটি একটি ট্রাই সিরিজ বা ৪ দলের টুর্নামেন্টও হতে পারে।

Will India vs Pakistan face off in the Tri-series What is the ICC's plan?

উল্লেখ্য যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা PCB দীর্ঘদিন ধরে টিম ইন্ডিয়ার সঙ্গে নিউট্রাল ভেন্যুতে ম্যাচ খেলার দাবি করে আসছে। কিন্তু, BCCI ধারাবাহিকভাবে এর বিরোধিতা করে আসছে। ICC আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর ফিউচার্স ট্যুর প্রোগ্রাম নিয়ে একটি সেমিনার আয়োজন করবে। যার আগে একটি মাল্টি-নেশন সিরিজ আয়োজনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। জানিয়ে রাখি যে, ICC-র সকল পূর্ণ সদস্য এবং ৮ জন অ্যাসোসিয়েট সদস্য এই সেমিনারে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন: ভারতীয় ফুটবলে বড় সাফল্য! ২০ বছর পর অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করল ভারত

ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে আলোচনা: রিপোর্ট অনুসারে, এই সেমিনারে একটি ট্রাই সিরিজ বা ৪ দলের টুর্নামেন্টের ধারণা উপস্থাপন করা হতে পারে। এই প্রস্তাবের পেছনের যুক্তি হল, এর মাধ্যমে ব্রডকাস্টার্স এবং আয়োজকদের জন্য আরও ভালো আয় এবং উল্লেখযোগ্য উপার্জনের সুযোগ তৈরি হতে পারে। এই ধারণাটি বাস্তবায়িত হলে, এটি সংযুক্ত আরব আমিরশাহী অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো কোনও নিউট্রাল ভেন্যুতে আয়োজন করা যেতে পারে।

আরও পড়ুন: মিস করবেন না সুযোগ! গ্রাহকদের জন্য দুর্ধর্ষ অফার Reliance Jio-র, এই প্ল্যানে মিলছে 120 GB বোনাস ডেটা

জানিয়ে রাখি যে, পাকিস্তান ও বাংলাদেশ উভয় দেশই ভারতের সঙ্গে একটি ট্রাই সিরিজ খেলার দাবি করে আসছে। কিন্তু, ICC আগেই এক বিবৃতিতে জানিয়েছিল যে, এই ধরণের সিরিজ আয়োজনের সিদ্ধান্ত তাদের এখতিয়ারভুক্ত নয়। বরং, কোন দেশ খেলবে, তা সেই দেশের বোর্ডের ব্যক্তিগত সিদ্ধান্ত। এদিকে, কয়েক মাস আগেই ক্রীড়া মন্ত্রক জানিয়েছিল যে, পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলা হবে না। তবে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নির্ধারিত নিয়মকানুন মেনে চলা হবে। সেই কারণেই এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো বহুপাক্ষিক ইভেন্টগুলিতে ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে থাকবে।