বাংলাহান্ট ডেস্ক : ছুটির দিনে অনেক বাড়িতেই পাতে মাংস ধরাবাঁধা। চিকেন হোক বা মটন, এদিন অনেকেই মাংস ভাত খেতে পছন্দ করেন। তবে রেসিপি (Cooking Tips) সুস্বাদু করার জন্য রয়েছে কিছু কৌশল। বিশেষ করে মাংস যাতে সুসিদ্ধ হয় তার জন্য রয়েছে কিছু বিশেষ কৌশল।
মাংসের রেসিপিতে (Cooking Tips) কখন দই দেবেন?
অনেকেই মাংস রান্নার সময় দই ব্যবহার করে থাকেন। এতে যেমন রান্নার (Cooking Tips) স্বাদ বাড়ে, তেমনই মাংস দ্রুত সেদ্ধও হয়। তবে মটন রান্না করতে গিয়ে একটি ভুল করে বসেন। আর সেটা হল ঠিক কোন সময়ে দই দিলে তা সঠিক হবে তা অনেকেই জানে না।

এভাবেই বাড়বে স্বাদ: রান্নায় দই দেওয়া হলে সেই রেসিপির (Cooking Tips) স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। তবে দই দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে নিতে হয় যাতে কোনও দলা না থেকে যায়। যদি মাংস কষানোর সময় দই দেওয়া হয় তাহলে ভালো করে ফেটিয়ে দিতে হবে। আঁচ কমিয়ে রেসিপিতে (Cooking Tips) দিতে হবে দই। কিন্তু ঝোল ফোটার সময় কখনোই দই দেওয়া উচিত নয়।
আরও পড়ুন : দেশভাগের আগের রান্না, এখনও জনপ্রিয় দুই বাংলায়, রইল মাংসের রেসিপি
এইসময়েই জল দেবেন রেসিপিতে: মাংস কষানোর সময় দই দেওয়া হলে হাতা দিয়ে নাড়তে হবে সমানে। এতে দই দলা পাকাবে না, তাড়াতাড়ি রান্নায় (Cooking Tips) মিশে যাবে। দই মিশিয়ে কষানোর পর একসময় মশলা থেকে তেল ছেড়ে আসবে। তারপরেই দিতে হবে জল, তার আগে নয়। মাংসে ফুল ফ্যাট দই ব্যবহার করাই ভালো হবে। এতে ঝোল ঘন হয়, সঙ্গে স্বাদও ভালো হবে।
আরও পড়ুন : চাঁদা মাছ বাছতে গিয়ে মাথায় হাত, একটি ঝুড়ি থাকলেই পরিষ্কার হয়ে যাবে পাখনা-ময়লা
দই মেশানোর সময় কিছুটা আটা বা ময়দা মেশালেও ঝোল ঘন হবে। তবে সবথেকে ভালো হয় যদি ম্যারিনেশনের সময় দই দেওয়া হয়। এতে মাংস সেদ্ধ হতে সময় কম লাগে। সেই সঙ্গে স্বাদও অনেক ভালো হয় রান্নার।













