মঙ্গল ও বুধ শিয়ালদহে ট্রেন চলাচলে বদল! একাধিক এক্সপ্রেসের রুট পরিবর্তন

Published on:

Published on:

Indian Railways multiple trains in the Sealdah Division to change on tuesday and wednesday
Follow

বাংলা হান্ট ডেস্ক: একবার ট্রেন যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ মালদা ডিভিশনে অন্তর্গত নিউ ফারাক্কা স্টেশনে পরপর দুদিন পাঁচ ঘন্টার জন্য ব্লক করা হবে। যার ফলে ওই দুদিন বেশ কয়েকটি ট্রেনের যাত্রা পথ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Indian Railways)। এক নজরে দেখে নিন কোন কোন ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে।

মঙ্গল-বুধ শিয়ালদহ ডিভিশনে বদল একাধিক ট্রেনের যাত্রাপথ (Indian Railways)

সূত্রের খবর, মালদা ডিভিশনের অন্তর্গত নিউ ফারাক্কা স্টেশন এর আপ লাইনে আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর পাঁচ ঘন্টার জন্য রেল ব্লক করা হয়েছে। এর ফলে বেশ কয়েকটি ট্রেন ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ ও নিউ ফারাক্কা হয়ে যাবে। এক নজরের দেখে নিন কোন কোন ট্রেনে যাত্রা পথ পরিবর্তন করা হয়েছে (Indian Railways)।

Indian Railways multiple trains in the Sealdah Division to change on tuesday and wednesday

আরও পড়ুন: শুধু জয়শ্রী নয়, ভরতের সমর্থনে এগিয়ে এলেন প্রাক্তন স্ত্রী অনুশ্রীও, বললেন…

কোন কোন ট্রেনে যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে (Indian Railways)

১৩১৭৩ শিয়ালদহ – সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (০৮.০৯.২০২৬ তারিখে যাত্রা শুরু)

১২৩৬৩ কলকাতা – হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস (০৮.০৯.২০২৬ তারিখে যাত্রা শুরু)

১৩০৫৩ হাওড়া – রাধিকাপুর কুলিক এক্সপ্রেস (০৮.০৯.২০২৬ ও ০৯.০৯.২০২৬ তারিখে যাত্রা শুরু)

১৩১৭৫ শিয়ালদহ – শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (০৯.০৯.২০২৬ তারিখে যাত্রা শুরু)

এর পাশাপাশি ১৩১২৫ কলকাতা-সাইরাং এক্সপ্রেস (০৮.০৯.২০২৬ তারিখে যাত্রা শুরু) বাতিল থাকবে।

এছাড়াও হাওড়া ডিভিশনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করে হাওড়া ডিভিশনের জৌগ্রাম-পাল্লা রোড সেকশনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৯ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে ৯০ মিনিট অর্থাৎ রাত ১:১০টা থেকে ২:৪০টা পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে।

আর সেই কারণে ১৩০৩৬ দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস বর্ধমান-ব্যান্ডেল-হাওড়া হয়ে (বর্ধমান স্টেশনে যাত্রাবিরতি-সহ) এবং ১৫২৭২ মুজাফফরপুর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেস বর্ধমান-ব্যান্ডেল-হাওড়া হয়ে চলাচল করবে (Indian Railways)।