সরকারি সাহায্য ছাড়াই পুজো, এবার কোন বড় ক্লাবগুলি নিল সিদ্ধান্ত?

Published on:

Published on:

DurgaPuja major clubs to organize without grants
Follow

বাংলা হান্ট ডেস্ক: আর কিছুদিন পর আসছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (DurgaPuja)। তবে পুজোর আগেই নানা রকম বিধি-নিষেধ বেঁধে দিয়েছেন রাজ্যের নতুন সরকার। মুখ্যমন্ত্রী, এই পুজোর বিধি-নিষেধ বেঁধে দিয়েছেন। একদিকে যেমন উৎসবের নামে কোন প্রকার অতিরিক্ত কিছু নয়। তেমনি অন্যদিকে পুজোর আবেগে কোনরকম কৃপণতা করা হবে না বলেও জানানো হয়। পাশাপাশি পুজোর জন্য ক্লাবগুলোকে এক লক্ষ টাকা করে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

অনুদান ছাড়াই দুর্গাপুজো করবে বড় ক্লাবগুলি, দেখুন তালিকা (DurgaPuja)

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে সকল ক্লাব বড় পূজো করে তারা যেন এই অনুদান না নেয়। পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর একে একে সকল ক্লাব জানাতে শুরু করেছেন কে কে অনুদান নিচ্ছেন না সেই বিষয়ে (DurgaPuja)।

DurgaPuja major clubs to organize without grants

আরও পড়ুন: আয়ুষ্মান কার্ডে চিকিৎসা পাচ্ছেন বহু রোগী! কত জন উপকৃত, জানালেন মুখ্যমন্ত্রী

এই বিষয়ে বিধায়ক সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কোয়ার। তিনি এই পূজার দায়িত্বে থাকেন। সজল ঘোষ জানিয়েছেন সমাজের মাধ্যমে, “আগেও অনুদান নেওয়া হয়নি, এখনও নেব না।” অপর দিকে, সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত চোরবাগান সর্বজনীনেরও।

পাশাপাশি এবার মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে অনুদান নেবে না টাল প্রত্যয় ক্লাব, সন্তোষপুর লেক পল্লী। সরকারি অনুদান ছাড়াই পুজো করবে ফুলবাগান সর্বজনীন বলেও জানা যাচ্ছে।

অন্যদিকে রাজডাঙ্গা নবোদয় সংঘের চেয়ারপার্সন কেয়া ঘোষ বলেছেন ““মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ছোট-বড় পুজোর পাশে দাঁড়ানো। বিশেষ করে বিদ্যুতের বিলে একশো শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এটা অনেক বড় কাজ। আর রাজডাঙা এবার অন্যরকম ভাবে ভেবেছে। আমরা মুখ্যমন্ত্রীর অর্থমন্ত্রীর তহবিলে অর্থরাশি দেব (DurgaPuja)।”