প্রধানমন্ত্রীর ওপর হামলার চেষ্টা? মোদীর সভাস্থলে VVIP জোন থেকে আগ্নেয়াস্ত্রসহ আটক ২

Published on:

Published on:

2 arrested with firearms from VVIP zone at PM Narendra Modi rally in Mumbai.
Follow

বাংলাহান্ট ডেস্ক:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মুম্বই (Mumbai) সফরের আগে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে তাঁর সভাস্থল ঘিরে চাঞ্চল্য ছড়াল। প্রধানমন্ত্রীর জনসভা শুরুর কিছুক্ষণ আগে উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকায় পিস্তল নিয়ে প্রবেশের অভিযোগে ২ যুবককে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ২৪ বছর বয়সি এক যুবক নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আধিকারিক বলে পরিচয় দিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। শুধু তাই নয়, তিনি VVIP জোনে ঢোকারও চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তাঁর সঙ্গে থাকা অন্য যুবককে নিজের দেহরক্ষী বলে পরিচয় দিয়েছিলেন ওই সন্দেহভাজন।

মুম্বইয়ে মোদীর (Narendra Modi) সভাস্থলে VVIP জোন থেকে আগ্নেয়াস্ত্রসহ আটক ২:

ঘটনাটি ঘটে প্রধানমন্ত্রী মোদির (Narendra Modi) নির্ধারিত সভার ঠিক আগে। গুজরাটের ভদোদরায় ‘নমো ফর বিকশিত ভারত’ কর্মসূচিতে যোগ দেওয়ার পর মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে জনসভা করার কথা ছিল তাঁর। প্রধানমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে সেখানে আগে থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সেই নিরাপত্তার মধ্যেই সন্দেহজনকভাবে এক যুবককে VVIP এলাকায় ঢোকার চেষ্টা করতে দেখা যায়। পরিচয়পত্র এবং তাঁর গতিবিধি নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় দ্রুত তাঁকে আটক করা হয়। পরবর্তী সময়ে তাঁর সঙ্গে থাকা আরও এক ব্যক্তিকেও হেফাজতে নেওয়া হয়। তল্লাশির সময় অভিযুক্তের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়।

আরও পড়ুন: ফের মিথ্যাচার! ভারতের ৩২ টি বায়ুসেনা ঘাঁটি ধ্বংসের AI ভিডিও বানাল পাকিস্তান, বিশ্বজুড়ে হাসির রোল

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, কেন ওই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে প্রধানমন্ত্রীর সভাস্থলের মতো স্পর্শকাতর এলাকায় প্রবেশের চেষ্টা করেছিলেন। তাঁর কাছে থাকা অস্ত্রটির বৈধ লাইসেন্স ছিল কি না, সেটিও যাচাই করা হচ্ছে। একইসঙ্গে PMO-র আধিকারিক হিসেবে তাঁর পরিচয় দেওয়ার বিষয়টিও তদন্তের আওতায় এসেছে। সত্যিই তাঁর কোনও সরকারি সংযোগ রয়েছে কি না, নাকি নিরাপত্তা এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যেই ভুয়ো পরিচয় ব্যবহার করা হয়েছিল, তা জানার চেষ্টা চলছে। অভিযুক্তদের কাছ থেকে পাওয়া তথ্য এবং তাঁদের গতিবিধি খতিয়ে দেখে ঘটনার প্রকৃত উদ্দেশ্য বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা।

ইতিমধ্যেই এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ তাঁদের পরিচয়, আগের কোনও অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না এবং কীভাবে তাঁরা সভাস্থলের নিরাপত্তা বলয়ের এত কাছে পৌঁছলেন, সেসব বিষয় খতিয়ে দেখছে। বিশেষ করে VVIP জোনে প্রবেশের চেষ্টা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ঘটনাটির নেপথ্যে কোনও বড় উদ্দেশ্য বা পরিকল্পনা ছিল কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন। তবে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে হামলার কোনও নির্দিষ্ট পরিকল্পনা ছিল বলে নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি।

2 arrested with firearms from VVIP zone at PM Narendra Modi rally in Mumbai

আরও পড়ুন: টিভি শো সঞ্চালনার জন্য ক্রিকেট ছাড়তে হবে রোহিত শর্মাকে? কী বলছে BCCI-এর নিয়ম?

প্রধানমন্ত্রীর (Narendra Modi) মতো উচ্চ নিরাপত্তার আওতায় থাকা কোনও ব্যক্তির সভাস্থলে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে প্রশ্ন তুলেছে। যদিও দ্রুত সন্দেহভাজনদের আটক করে অস্ত্র উদ্ধারের ফলে বড় কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এখন তদন্তের মূল লক্ষ্য, ওই পিস্তল কোথা থেকে এল, সেটি বৈধ কি না এবং PMO-র পরিচয় ব্যবহার করার পেছনে ঠিক কী উদ্দেশ্য ছিল, তা স্পষ্ট করা। একইসঙ্গে দুই যুবকের মধ্যে কী সম্পর্ক এবং তাঁরা আগে থেকেই কোনও পরিকল্পনা করে সেখানে এসেছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাটিকে কোনও নির্দিষ্ট ষড়যন্ত্র হিসেবে চূড়ান্তভাবে দেখার সুযোগ নেই বলেই মনে করছে তদন্তকারী মহল।