বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের শাসন ভার হাতে নেওয়ার পর থেকেই শিক্ষা থেকে স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে একাধিক পরিবর্তন আনতে শুরু করেছে বিজেপি সরকার (BJP Government) বেশ কিছু নতুন বিল আনার কথাও ঘোষণা করা হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন এবার রাজ্যে এমন একটি বিল আনা হবে যার সাহায্যে অধ্যাপকরা এক বিশ্ববিদ্যালয় থেকে আর এক বিশ্ববিদ্যালয় বদলি (Inter-University Transfer) হওয়ার অনুমতি পাবেন।
আন্তঃবিশ্ববিদ্যালয় বদলির জন্য নয়া বিল আনছে সরকার
জানা যাচ্ছে, সোমবার রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের আন্তঃবিশ্ববিদ্যালয়গুলিতে বদলির জন্য একটি বিধিবদ্ধ কাঠামো তৈরির বিল অনুমোদন করা হয়েছে। সব ঠিক থাকলে আগামী ১০ সেপ্টেম্বর বিধানসভার বিশেষ অধিবেশনে ওই বিল পেশ করা হবে বলে জানা যাচ্ছে।
নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ‘পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসন ও নিয়ন্ত্রণ (সংশোধন) বিল (Universities and Colleges Administration and Regulation (Amendment) Bill 2026), ২০২৬’ বিবেচনার জন্য আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিধানসভার বিশেষ অধিবেশনে করা হবে। এই অধিবেশনের জন্য প্রস্তাবটি ইতিমধ্যেই স্পিকারের কাছে পাঠানো হয়েছে।’
আরও পড়ুনঃ এই ৫ ডকুমেন্ট না থাকলে মিলবে না পিঙ্ক কার্ড! ফ্রি বাস পরিষেবা নিয়ে বড় আপডেট জানুন
আগামী দিনে এরফলে রাজ্যের সমস্ত শিক্ষক ও অশিক্ষক উভয় কর্মীদের দুই বিশ্ববিদ্যালযয়ের মধ্যে বদলি আরও সহজ হতে চলেছে। একইসাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিয়ম অনুযায়ী বিধানসভায় ওই বিল উত্থাপনের আগে, তা অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হবে।
প্রসঙ্গত এই নতুন বিলের কথা প্রকাশে আসার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে নানান মহলে ।বিশেষ করে এই প্রস্তাবিত বিলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্প্রদায়ের একাংশের মধ্যে বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে। তাঁদের মধ্যে প্রশ্ন উঠছে বিদ্যমান চাকরির শর্তাবলী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়-নির্দিষ্ট বিধিমালার সাথে নতুন বদলি পদ্ধতির সমন্বয় হবে কীভাবে তা নিয়েও।
প্রসঙ্গত কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (CUTA)-র সভাপতি সনাতন চট্টোপাধ্যায় এপ্রসঙ্গে রাজ্য সরকারকে পরামর্শ দিয়ে বলেছেন, বিধানসভায় বিলটি উত্থাপন করার আগে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা করা উচিত সরকারের।













