বাংলা হান্ট ডেস্কঃ ফের রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। আবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া হতে পারে। তবে সব জায়গায় একসঙ্গে ভারী বৃষ্টি হবে না। সকাল থেকে দুপুরের মধ্যে কোথায় ভারী বৃষ্টি, কোথায় হালকা বৃষ্টি হবে।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
বুধবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত পূর্ব বর্ধমান, হুগলি ও বাঁকুড়ার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ হতে পারে।
অন্যদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এই তিন জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর হাওড়া, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও বৃষ্টি হতে পারে। তবে পুরুলিয়া-সহ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
বুধবার কলকাতার (Kolkata Weather Update) আকাশ সারাদিনই মেঘলা থাকতে পারে। এক-দু’দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বৃষ্টির সময় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ হতে পারে।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া |North Bengal Weather
উত্তরবঙ্গের (North Bengal Weather) আট জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ হতে পারে।

আরও পড়ুনঃ আজকের রাশিফল ৯ সেপ্টেম্বর, ব্যবসায়ে বাজিমাত করবে এই চার রাশি
অর্থাৎ, বুধবার বৃষ্টি থেকে পুরোপুরি রেহাই নেই রাজ্যের কোনও অংশেরই। কলকাতায় মেঘলা আকাশ ও বৃষ্টি, দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।













