বাংলাহান্ট ডেস্ক : দূরপাল্লার গন্তব্যের ক্ষেত্রে অধিকাংশ মানুষের প্রথম পছন্দের পরিবহণ মাধ্যম ট্রেন। কারণ ট্রেনেই কম খরচায় দ্রুত পৌঁছানো যায় গন্তব্যে। কিন্তু সমস্যাটা হয় টিকিট বুকিংয়ের সময়। চাহিদার সময় তখন আর সহজে মেলে না টিকিট। ৬০ দিন আগে থেকে টিকিট বুক (IRCTC) করা যায়। কিন্তু পুজো বা অন্যান্য ছুটির মরশুমে বেশিরভাগ ক্ষেত্রেই কনফার্ম টিকিট সহজে মিলে চায় না। বুকিং উইন্ডো খোলার সঙ্গে সঙ্গেই বুক হয়ে যায় সমস্ত টিকিট। তাহলে উৎসবের মরশুমে কীভাবে মিলবে কনফার্ম টিকিট?
আগে থেকেই করে রাখুন লগইন (IRCTC)
প্রতিদিন সকাল ৮ টায় শুরু হয় ট্রেনের টিকিটের আগাম বুকিং। কনফার্ম টিকিট পেতে বুকিং উইন্ডো খোলার ১০ মিনিট আগে থেকেই লগইন করে রাখুন আইআরসিটিসি ওয়েবসাইটে। নাম, বয়স, লিঙ্গ থেকে অন্যান্য জরুরি তথ্য আগে থেকে তৈরি করে রাখুন। আইআরসিটিসির বুকিং প্রসেসে যাত্রীর সমস্ত তথ্য দিতে হয়। বুকিং শুরুর পরে সব তথ্য টাইপ করলে সময় নষ্ট হতে পারে।

বেছে রাখুন পেমেন্ট মাধ্যম: যে পেমেন্ট মাধ্যমটি ব্যবহার করবেন তা আগে থেকে ঠিক করে রাখুন। আইআরসিটিসিতে বেশ কিছু পেমেন্ট গেটওয়ে থাকে। একটি কাজ না করলে অন্যটি ব্যবহারের পরামর্শ দিয়েছে আইআরসিটিসি (IRCTC)। আইআরসিটিসি ওয়ালেটে আগে থেকে টাকাও রেখে দিতে পারেন। বুকিংয়ের সময় তাহলে আর আলাদা করে টাকা ট্রান্সফারের প্রয়োজন পড়বে না।
আরও পড়ুন : লাল ঝোল তো অনেক খেলেন, তিল-কাজু বাটায় জমিয়ে রাঁধুন মুরগি, রইল রেসিপি
কীভাবে পাবেন কনফার্ম টিকিট: এছাড়া অন্য পেমেন্ট পদ্ধতিতেও কাটা যায় টিকিট। তবে কিছু কিছু ক্ষেত্রে ওটিপি আসা এবং তা ভেরিফাই করতে অনেকটা সময় লেগে যায়। এতে কনফার্ম সিট পাওয়ার সম্ভাবনা কমে যেতে পারে।
আরও পড়ুন : টাটকার থেকেও দাম বেশি, এখনই কিনে স্টোর করে রাখুন ইলিশের এই ‘ভার্সন’, স্বাদে দুর্দান্ত
মূলত লগইন থেকে যাত্রীদের তথ্য নির্বাচন এবং পেমেন্ট এই পুরো প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে পারলেই কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনাও বাড়বে।













