ফের বদল গ্যাসের দামে! পুজোর আগে কত হল ১৪ ও ১৯ কেজি সিলিন্ডারের দাম?

Published on:

Published on:

LPG Cylinder change prices before puja What are the new rates
Follow

বাংলা হান্ট ডেস্ক: পুজো আসার মুখে গ্যাস সিলিন্ডারের দামে আসল ফের বড়সড় বদল (LPG Cylinder)। কারণ উৎসবের মরশুমের মধ্যে গ্যাস সিলিন্ডারের দামে বিরাট চমক দেখা দিল। চলতি মাসের দেশ জুড়ে গ্যাস সিলিন্ডারের দামে বদল হল। এক নজরে দেখে নিন এই উৎসবের মরশুমের আগে ১৪-১৯ কেজি সিলিন্ডারের দাম কত হল।

পুজোর আগে গ্যাসের দামে বদল, নতুন দাম কত? (LPG Cylinder)

তবে সেপ্টেম্বর মাসের মধ্যবিত্তের জন্য স্বস্তি বাড়েনি। কারণ গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে। যার ফলে পকেটের টান পড়েছে আমজনতার। তবে ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকলেও। বেড়েছে ৫  ও ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder)।

LPG Cylinder change prices before puja What are the new rates

আরও পড়ুন: আয়ুষ্মান পাননি? বিকল্প স্বাস্থ্যবিমায় কীভাবে আবেদন করবেন, রইল পদ্ধতি

সেপ্টেম্বর মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯.৫০ থেকে ১১.৫০ টাকা হয়েছে। আর এই দর কার্যকর হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে। এবার এক নজরে জেনে নিন সেপ্টেম্বর মাসে আজ দেশের বিভিন্ন শহরের সিলিন্ডারের দাম কত রয়েছে।

দিল্লিতে ২,৭৪৭.৫০ টাকা, মুম্বইতে ২,৭০১ টাকা, চেন্নাইতে ২,৯১৬.৫০ টাকা এবং কলকাতায় ২৯৮২ টাকা। রান্নার গ্যাসের দাম গত জুন মাসে বেড়েছিল। তার থেকে আর কোনও বদল হয়নি।

সেপ্টেম্বরে দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা (LPG Cylinder)।