বাংলাহান্ট ডেস্ক : স্কুল, কলেজ, অফিস যাওয়ার ক্ষেত্রে অধিকাংশ মানুষের ভরসা বাস। শুধুমাত্র কম দূরত্বের জন্য নয়, শিলিগুড়ি, পুরী, দিঘার মতো লম্বা দূরত্বের জন্যও রয়েছে বাস পরিষেবা। কিন্তু সরকারি হোক বা বেসরকারি, বাস কোথায় আছে তা দেখার কোনও উপায় এতদিন ছিল কলকাতার মতো মেট্রো সিটিতে। লাইভ বাস ট্র্যাকিং (Live Bus Tracking) এর কোনও সুযোগ না থাকায় তাড়াহুড়োর মধ্যেও অপেক্ষা করা ছাড়া উপায় ছিল না যাত্রীদের। তবে এবার এই সমস্যার সমাধান হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
কলকাতায় চালু হচ্ছে লাইভ বাস ট্র্যাকিং (Live Bus Tracking)
জানা যাচ্ছে, শহরে এবার চালু হতে চলেছে লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম। পরিবহণ দফতর সূত্রে খবর, সম্ভব হলে পুজোর মধ্যেই এই পরিষেবা চালু করার চেষ্টা করা হচ্ছে। এই পরিষেবা চালু হলে নিজেদের মোবাইল থেকেই যাত্রীরা বাস আসার আনুমানিক সময় থেকে পরবর্তী বাসগুলির সময়ও দেখে নিতে পারবেন। এর জন্য বাসে থাকা VLTD অর্থাৎ ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস এর উপরে নজর রাখা হবে, যাতে এগুলি সঠিক ভাবে কাজ করে, এবং সেন্সর কন্ট্রোল ঠিক থাকে।

কবে চালু হবে: সূত্রের খবর অনুযায়ী, এই ট্র্যাকিং সিস্টেম রক্ষণাবেক্ষণ করার জন্য কোনও অথরাইজড ভেন্ডরকে দায়িত্ব দেওয়া হতে পারে। এতে খরচও বাঁচবে বলে মনে করছে রাজ্য পরিবহণ দফতর। জানা যাচ্ছে, পুজোর আগেই এই প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন : ডায়েটেও থাকুক লুচি, তেলে নয়, এবার জলেই ফুলবে বেলুনের মতো
বাসের ক্ষেত্রেও চালু সিস্টেম: লাইভ ট্রেন স্ট্যাটাস দেখার জন্য অ্যাপ রয়েছে ভারতীয় রেলের। কিন্তু বাসের (Live Bus Tracking) ক্ষেত্রে এমন কোনও ব্যবস্থা এতদিন ছিল না। তবে এবার তা বদলাতে চলেছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : পুজোর আগেই লাইসেন্স বাতিল, কী সমস্যা বলরাম মল্লিক রাধারমণ মল্লিকের দোকানে?
পরিবহণ মন্ত্রী হওয়ার পরেই পরিবহণ ব্যবস্থাকে বদলে দেওয়ার জন্য নানান পদক্ষেপ নিচ্ছেন অর্জুন সিং। এবার তাঁর উদ্যোগেই লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম পেতে চলেছে শহরবাসী।













