অ্যাডভান্স বেতনের সঙ্গে এক্সট্রা ২০% DA, পুজোর মাসে কবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা? জানা গেল তারিখ

Published on:

Published on:

dearness allowance(200)
Follow

বাংলাহান্ট ডেস্ক: পুজোর বাকি একমাস। অক্টোবর মাস থেকে বর্ধিত হারে মিলবে মহার্ঘ ভাতা (Dearness Allowance)। তাই রাজ্য সরকারি কর্মচারীরা এখন পুজোর মাসের অপেক্ষায়। বর্তমানে ১৮ % হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ১ অক্টোবর থেকে তার সঙ্গে ২০% বাড়তি ডিএ মিলবে। রাজ্য সরকারি কর্মীরা মূল বেতনের ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন আগামী মাস থেকেই।

পুজোর মাসে ঢুকবে অগ্রিম বেতন | Dearness Allowance

ডিএ-র পাশাপাশি একই হারে ডিআর পাবেন রাজ্য সরকারের পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরাও। প্রথম পূর্ণাঙ্গ বাজেট থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ২০ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল শুভেন্দু অধিকারীর সরকার। যা ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। অগাস্ট মাসেই অর্থ দফতর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে।

মুখ্যমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, ‘আমরা পুজোর আগেই অ্যাডভান্স বেতন দেব, ২০ শতাংশ ডিএ অ্যাডিশনাল করেই দেব।’ রাজ্যের সরকারি কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মী, বিভিন্ন স্ট্যাটিউটরি বডি, সরকারি সংস্থা, পঞ্চায়েত কর্মী, পুরসভা ও পুরনিগমের কর্মীরা সকলেই পাবেন বর্ধিত ডিএ-র সুবিধা।

একইসাথে বর্ধিত ডিএ পাবেন রাজ্য সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরাও। অর্থ দফতরের অডিট শাখার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে রাজ্য সরকারি কর্মীরা মূল বেতনের ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন। অর্থাৎ পুজোর মাসেই লটারি লাগছে এ রাজ্যের সরকারি কর্মচারীদের।

dearness allowance(294)

আরও পড়ুন: পাহাড়ের বুক চিরে তৈরি হচ্ছে নতুন পথ! শিনকু লা থেকে অটল টানেল, সহজ হচ্ছে লাদাখ যাত্রা

সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্ট্যাটিউটরি বডি, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য স্থানীয় সংস্থার কর্মীরাও একই হারে মহার্ঘ ভাতা পাবেন। বর্ধিত ভাতা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্ট্যাটিউটরি বডি, সরকারি সংস্থা, পঞ্চায়েত ও পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য।