বাংলাহান্ট ডেস্ক : অনুষ্ঠান বাড়ির মেনুতে পাতুরি দেখলেই মন ভালো হয়ে যায়। কলাপাতা বা লাউপাতায় মোড়ানো সর্ষে মাখানো ভেটকি মাছের ঘ্রাণেই অর্ধেক খাওয়া হয়ে যায়। তবে পাতুরি (Recipe) শুধু ভেটকিতেই আটকে নেই। নিরামিষ পাতুরি চিংড়ি পাতুরি- রসনাতৃপ্তির জন্য সুস্বাদু খাবারের লিস্ট লম্বা।
লাউপাতায় মোড়া চিংড়ি পাতুরির রেসিপি (Recipe)
মূলত কলাপাতায় মুড়িয়েই তৈরি হয় পাতুরি। তবে লাউপাতাতেও হয় আমিষ বা নিরামিষ পাতুরি। জানা যায়, ওপার বাংলার বরিশাল থেকেই এসেছে পাতুরি। বাড়িতেই কীভাবে বানাবেন লাউপাতায় চিংড়ি পাতুরি, রইল রেসিপি-

লাউপাতায় চিংড়ি পাতুরির উপকরণ:
চিংড়ি
কালো সর্ষে
সাদা সর্ষে
পোস্ত
নারকেল কোরা
টক দই
পেঁয়াজ কুচি
নারকেল কুচি
কাঁচালঙ্কা
হলুদ গুঁড়ো
ধনেপাতা কুচি
আরও পড়ুন : ‘মুম্বইয়ের রাজা’ এবার কলকাতায়, শহরের সবথেকে বড় গণেশ প্রতিমার আরাধনায় বাংলাহান্ট
লাউপাতায় চিংড়ি পাতুরির প্রণালী: চিংড়ির মধ্যে প্রথমে হলুদ, নুন আর সামান্য সর্ষের তেল মাখিয়ে রাখুন। অন্যদিকে কালো সর্ষে, সাদা সর্ষে, নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে বেটে নিন। বেটে রাখুন পোস্তও। এবার চিংড়ির মধ্যে সর্ষে বাটা, পোস্ত বাটা, নারকেল কোরা, লঙ্কা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি (Recipe) আর কিছুটা টক দই দিয়ে ভালো করে মাখুন। চাইলে দই নাও দিতে পারেন।
আরও পড়ুন : অফিস টাইমে দুর্ভোগ, লাইসেন্স বাতিল উবের-ব়্যাপিডোর, আর মিলবে না ক্যাব-বাইক?
এবার লাউপাতা ধুয়ে ভালো করে শুকিয়ে দুদিকে সর্ষের তেল মাখিয়ে নিন। এবার পাতার মধ্যে চিংড়ি রেখে পাতা মুড়ে সুতো দিয়ে বেঁধে দিন। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে পাতায় মোড়া চিংড়ি দিয়ে কম আঁচে উলটে পালটে ভেজে নিন। এবার ৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। ঢাকা খুলে উলটে পালটে আবারও কিছুক্ষণ রেখে দিন। গ্যাস অফ করে কিছুক্ষণ ভাপে রেখে দিন। তাহলেই তৈরি পাতুরি।













