বাংলাহান্ট ডেস্ক : রবিবার বা ছুটির দিন মানেই ভাত এবং খাসির ঝোল। ডুমো করে আলু দিয়ে মাটনের পাতলা ঝোল বা কষা প্রায়ই হয়ে থাকে বাড়িতে। তবে মাঝেমধ্যে স্বাদ বদলও জরুরি। একঘেয়ে পাতলা ঝোলে (Recipe) বিরক্ত হয়ে গেলে বানিয়ে নিতে পারেন ঝাল ঝাল মাটনের সাওজি কারি।
মাটন সাওজি কারির রেসিপি (Recipe)
নাগপুরি স্টাইলে ঝাল সাওজি কারি ভাত বা রুটি, পরোটার সঙ্গে জমে যায়। বাড়িতেও বানানো সহজ এই পদ। কীভাবে বানাবেন দেখে নিন রেসিপি-

মাটনের সাওজি কারির উপকরণ:
শুকনো লঙ্কা- ৪ টি
শাহ জিরে- ১ টেবিল চামচ
ধনে গুঁড়ো- ৪ টেবিল চামচ
তেজপাতা- ২ টি
কাশ্মীরি শুকনো লঙ্কা- ৫ টি
দারচিনি- ২ টুকরো
জায়ফল- ১ টি
স্টার অ্যানিস- ১ টি
বড় এলাচ- ৩ টি
ছোট এলাচ- ৪ টি
মৌরি- ১ টেবিল চামচ
পোস্ত- দেড় চা চামচ
লবঙ্গ- ১০-১২ টি
ভাজা ছোলার ডাল- ১ টেবিল চামচ
চাল- ১ টেবিল চামচ
কোরানো নারকেল- ১ কাপ
পেঁয়াজ- ৫ টি
লঙ্কার গুঁড়ো- ১ টেবিল চামচ
আদা রসুন বাটা- আড়াই টেবিল চামচ
হলুদ গুঁড়ো- আধ চা চামচ
আরও পড়ুন : অফিস টাইমে দুর্ভোগ, লাইসেন্স বাতিল উবের-ব়্যাপিডোর, আর মিলবে না ক্যাব-বাইক?
সাওজি মাটন কারির প্রণালী: প্রথমে সাওজি মশলার সমস্ত উপকরণ শুকনো খোলায় ভেজে নামিয়ে নিন। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে বেরেস্তা (Recipe) বানিয়ে নিন। এবার ভাজা মশলা আর বেরেস্তা একসঙ্গে বেটে নিন। তৈরি সাওজি মশলা।
আরও পড়ুন : ৭০ এবং তার ঊর্দ্ধে সকলেই পাবেন আয়ুষ্মান ভারত, কীভাবে আবেদন করবেন জেনে নিন
এবার প্রেশার কুকারে তেল গরম করে দিয়ে দিন মাটনের টুকরোগুলো। ভালো করে ভেজে আদা রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে কষান। মাংস থেকে জল বেরিয়ে শুকিয়ে এলে দিয়ে দিন সাওজি মশলা। কিছুক্ষণ পর গরম জল ঢেলে দিন। ফুটে উঠলে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে ৪ টি সিটি দিয়ে নামিয়ে নিন। তৈরি মাটন সাওজি কারি।













