বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ হলো আইপিএল (IPL 2026) বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। অনেক পাকিস্তানি ক্রিকেট ভক্ত পাকিস্তান সুপার লিগকে (PSL) বিশ্বের সেরা বলে গণ্য করলেও তা একটি হাস্যকর দাবি। এই আইপিএল থেকেই ভারতীয় দলে (Indian Cricket Team) উঠে এসেছেন ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। আইপিএলের মঞ্চ মাতিয়ে তিনি গোটা ক্রিকেট বিশ্বের নজরে এসেছিলেন। তার ঠিক দেড় বছরের মধ্যে তিনি ভারতীয় দলেও নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। পাকিস্তানের মাটিতে এত কম বয়সে এত প্রতিভাবান কোন ক্রিকেটারের উত্থান না হওয়ার ঘটনা নিয়ে এবার আফসোস প্রকাশ করলেন প্রাক্তন পাকিস্তান (Pakistan) অধিনায়ক ওয়াসিম আক্রম (Wasim Akram)।
সরাসরি না হলেও ঘুরিয়ে বৈভব সূর্যবংশীর বয়সে প্রশংসা করলেন এই প্রাক্তন বাঁ-হাতি পাক ফাস্ট বোলার। আইপিএলের মঞ্চ থেকে তার উঠে আসা। একসময় সেই আইপিএলের মঞ্চেই কোচিং করিয়েছিলেন কিংবদন্তি এই পাকিস্তানি ক্রিকেটার। বৈভব সূর্যবংশের প্রশংসা করতে গিয়ে তিনি পাকিস্তান সুপার লিগের প্রসঙ্গও তুলে এনেছেন। গত ১০ বছর ধরে পাকিস্তান সুপার লিগ যে পাকিস্তানের ক্রিকেটের উন্নতিতে কোনও ভূমিকাই নিতে পারছে না, সেই কথাও স্পষ্ট করে বলেছেন এই পাক কিংবদন্তি।

লাহোরে বসে একটি সাক্ষাৎকারে এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে সরাসরি তিনি পাকিস্তান সুপার লিগ নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করেছেন, “পিএসএল শুরুর পর থেকে ১০ বছর পেরিয়ে গেছে, কিন্তু এই টুর্নামেন্ট কি একজনও ভালো মানের ব্যাটার উপহার দিতে পেরেছে? হ্যাঁ, আমরা কয়েকজন বোলার পেয়েছি ঠিকই, কিন্তু বলুন তো আমরা কি উল্লেখযোগ্য কোনো ব্যাটার তৈরি করতে পেরেছি? আমার মনে হয়, যখন আমরা ১৪ বছর বয়সী কোনো প্রতিভাবান ব্যাটারকে তুলে আনতে পারব, তখনই আমরা প্রকৃত উন্নতি দেখতে পাব।”
আরও পড়ুন: অন্যায়ভাবে এই ক্রিকেটারকে ভারতীয় দল থেকে বাদ দিয়েছেন গম্ভীর! এবার মুখ খুললেন সৌরভও
গত জুলাই মাসে ভারতের জার্সি গায়ে বৈভব সূর্যবংশীর অভিষেক ঘটে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে। সেই সিরিজের নিজের প্রতিভার ঝলক দেখালেও বড় কোনও ইনিংস খেলতে ব্যর্থ হন তিনি। কিন্তু জিম্বাবোয়ে সফরে তিনি ব্যাট হাতে নিজের প্রকৃত যোগ্যতার প্রমাণ দেন। সেই সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতে নেন বৈভব।
আরও পড়ুন: চোট আঘাতে জর্জরিত ভারতীয় দল! এবার কড়া সিদ্ধান্ত নিয়ে BCCI-কে এই কাজ করালেন গম্ভীর
চলতি মাসেই ফের একবার ভারতের জার্সি গায়ে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের মাঠে নামতে চলেছেন। এই প্রথমবার দেশের মাটিতে দেশের জার্সি গায়ে সিনিয়র দলের হয়ে মাঠে নামবেন বৈভব। তার কাছ থেকে ফির পরিচিত আগ্রাসের ব্যাটিং দেখার আশায় থাকবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।













