যাদবপুরে এবার জেন জি-দের নিয়ে বেদ পাঠ, তিন দিন ধরে গীতা-আধ্যাত্মিকতার আসর! কবে অনুষ্ঠান?

Published on:

Published on:

Jadavpur University to Host Three-Day Vedic Chanting
Follow

বাংলা হান্ট ডেস্কঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) দেওয়ালে ‘আজাদি’ স্লোগান এবং ‘রেড স্যালুট কিষেণজি’ লেখা নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে। এর মধ্যেই এবার যাদবপুরে তিন দিনের বেদ ও গীতা পাঠের আয়োজন হতে চলেছে। আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর এই অনুষ্ঠান হবে। নতুন প্রজন্ম, বিশেষ করে Gen Z-দের ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার সঙ্গে পরিচয় করানোই এর মূল লক্ষ্য।

Jadavpur University : বেদ পাঠের পাশাপাশি হবে গীতা নিয়ে আলোচনা

বিশ্ববিদ্যা ধাম ট্রাস্টের উদ্যোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) এই অনুষ্ঠানে বেদ পাঠ, গীতা পাঠ এবং ভারতীয় আধ্যাত্মিক দর্শন নিয়ে আলোচনা হবে। বর্তমান সময়েও প্রাচীন ভারতীয় জ্ঞান ও দর্শন কেন গুরুত্বপূর্ণ, সেটাও তুলে ধরা হবে।অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের সঙ্গে তরুণ প্রজন্মের ভারতীয় সংস্কৃতি, দর্শন ও আধ্যাত্মিকতা নিয়ে মতবিনিময় হবে। আয়োজকদের মতে, আধুনিক জীবনের ব্যস্ততার মধ্যেও Gen Z-দের সঙ্গে ভারতীয় ঐতিহ্যের যোগ তৈরি করাই এই উদ্যোগের উদ্দেশ্য।

এর আগে বুধবার যাদবপুরের (Jadavpur University) দেওয়ালে ‘আজাদি’ স্লোগান এবং ‘রেড স্যালুট কিষেণজি’ লেখা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন করেন, “কীসের আজাদি? দেশ তো অনেক আগেই স্বাধীন হয়েছে।” শুভেন্দু অধিকারীও ‘রেড স্যালুট কিষেণজি’ লেখা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “নতুন প্রজন্মকে কী শেখানো হচ্ছে? কে এই কিষেণজি?”

এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, ঋষি অরবিন্দের ভূমি যাদবপুরে কিষেণজিকে ‘রেড স্যালুট’ দেওয়া লোকদের শিকড়-সহ তুলে দেওয়ার শপথ নিয়েছেন তিনি। ২০১১ সালে কমিউনিস্টদের সরানো এবং জামাতের সরকার সরানোর যে পণ করেছিলেন, মানুষের আশীর্বাদে তা পূরণ হয়েছে বলেও জানান। স্বামী বিবেকানন্দের ভূমিতে গেরুয়াই থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, যাদবপুরের (Jadavpur University) রাস্তায় তিন দিন বেদ পাঠ এবং একদিন গীতাপাঠ করবেন। রাষ্ট্রবাদী মানুষদের তাতে অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি।

Jadavpur University Recruitment Row ABRSM Seeks Probe

আরও পড়ুনঃ ১৭ সেপ্টেম্বর থেকে বড় অভিযান, রাজ্যজুড়ে চলবে ‘সেবা সংকল্প’, থাকছে ১০টি কর্মসূচি

অন্যদিকে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গ সনাতন সংস্কৃতি পরিষদের ডাকে তিনি দু’বার আসবেন। দেশ ও গেরুয়াকে যারা অপমান করছেন, তাঁদের শিক্ষা দিতে একবার বেদ পাঠ এবং আর একবার হনুমান চল্লিশা পাঠ করবেন (Jadavpur University)।