ফ্রি-তে ৫ লাখের স্বাস্থ্যবিমা! আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে কোন কোন যোগ্যতা দরকার জানুন

Published on:

Published on:

Ayushman Bharat Yojana eligibility criteria explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চিকিৎসার খরচও অনেক বেড়ে গিয়েছে। সেই কারণে অনেক দুঃস্থ মানুষ ভালো হাসপাতাল বা নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করাতে পারেন না। এই অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana) চালু করেছে কেন্দ্রীয় সরকার। যদিও এই প্রকল্পের (Government Scheme) সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা রয়েছে।

আয়ুষ্মান ভারত যোজনার যোগ্যতা | (Ayushman Bharat Yojana)

আয়ুষ্মান ভারত যোজনার অধীন যোগ্য পরিবারগুলিকে বছরে সর্বাধিক ৫ লক্ষ টাকা অবধি স্বাস্থ্যবিমার কভারেজ দেওয়া হয়। ভারতের ২৮ হাজারেরও বেশি সরকারি ও বেসরকারি হাসপাতালে এই প্রকল্পের সুবিধা মেলে। এই পরিষেবা মূলত পেপারলেস ও ক্যাশলেস।

আরও পড়ুনঃ প্রতীক ইস্যুর মাঝেই উপনির্বাচনের প্রার্থী ঘোষণা! নন্দীগ্রাম ও রেজিনগরে কাদের টিকিট দিল কালীঘাট তৃণমূল?

আয়ুষ্মান ভারত যোজনায় পরিবারের সদস্য সংখ্যা, লিঙ্গ বা বয়সের ভিত্তিতে কোনও ঊর্ধ্বসীমা নেই। সেই সঙ্গেই দেশের যে কোনও রাজ্যের তালিকাভুক্ত সরকারি বা বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে এর সুবিধা পাওয়া যায়। অর্থাৎ একজন সুবিধাভোগী ভিনরাজ্যে থাকলেও জাতীয় পোর্টেবিলিটির মাধ্যমে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন।

এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের মূল যোগ্যতা নির্ধারিত হয় সোশিও ইকোনমিক কাস্ট সেনসাসের তথ্যের ভিত্তিতে। গ্রামাঞ্চলে নির্দিষ্ট ধরণের কাঁচা বাড়িতে থাকা পরিবার, ভূমিহীন শ্রমিক, ১৬-৫৯ বছরের কোনও প্রাপ্তবয়স্ক সদস্য না থাকা পরিবার, নির্দিষ্ট তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি পরিবার এই স্বাস্থ্যবিমার সুবিধা পাওয়ার যোগ্য। পাশাপাশি শহর এলাকার হকার, সাফাইকর্মী, নির্মাণকর্মী, গৃহকর্মী, কাগজ কুড়ানি, রিকশাচালকের মতো নির্দিষ্ট কিছু পেশার নিম্ন আয়ের কর্মীরাও সুবিধা পেতে পারেন।

এছাড়া এদেশের ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে আয়ুষ্মান বয়ো বন্দনা যোজনা। এর মাধ্যমে যে কোনও অর্থনৈতিক অবস্থা সম্পন্ন ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক ৫ লাখ টাকা অবধি বিমা কভারেজ পাবেন।

Ayushman Bharat Yojana

এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আয়ুষ্মান অ্যাপ বা NHA Beneficiary Portal এ গিয়ে দেখতে পারেন। পাশাপাশি ১৪৫৫৫ ও ১৮০০১১১৫৬৫ নম্বরে ফোন করেও খোঁজ নেওয়া যেতে পারে।

বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর এখানেও আয়ুষ্মান ভারত যোজনা শুরু হয়েছে। ইতিমধ্যেই একাধিক মানুষ এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। এছাড়া যারা আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার।