বাজারে উঠবে ঝড়! ভারতে লঞ্চ হল দুর্দান্ত ফিচার্সের Samsung Galaxy S26 FE, দাম কত?

Published on:

Published on:

Samsung Galaxy S26 FE with great features launched in India.
Follow

বাংলা হান্ট ডেস্ক: মোবাইল প্রেমীদের জন্য বড় সুখবর! মূলত, স্যামসাং ভারতে তাদের নতুন ফ্যান এডিশন স্মার্টফোন, Samsung Galaxy S26 FE লঞ্চ করেছে। নতুন এই ফোনটিতে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং এর দাম (Price) নির্ধারণ করা হয়েছে ৭৯,৯৯৯ টাকা। স্মার্টফোনটিতে (Smartphone) রয়েছে এক্সিনোস ২৫০০ প্রসেসর ৬.৭-ইঞ্চির ১২০ হার্জ ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ফোনটিতে রয়েছে ৪,৯০০ mAh ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং এটি ৭ বছরের সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি।

ভারতে লঞ্চ হল দুর্দান্ত ফিচার্সের Samsung Galaxy S26 FE:

স্পেসিফিকেশন: জানিয়ে রাখি যে, Samsung Galaxy S26 FE-তে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির এফএইচডি+ ডাইনামিক অ্যামোলেড ২ এক্স ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ব্রাইটনেস ১৯০০ নিটস পর্যন্ত। ফোনটি ৩ ন্যানোমিটার প্রসেসের এক্সিনোস ২৫০০ প্রসেসর দ্বারা চালিত হয়। সঙ্গে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। ফোনটি জেমিনি অমনি সাপোর্ট করে। যা দিয়ে আপনি আপনার গ্যালারির ছবি ও ভিডিও ব্যবহার করে ভিডিও ক্লিপ তৈরি এবং এডিট করতে পারবেন। ফোনটিতে ডুয়াল সিম সাপোর্ট রয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড ১৭ বেসড ওয়ান ইউআই ৯-এ চলবে। স্যামসাং ফোনটির জন্য ৭ বছর ধরে সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Samsung Galaxy S26 FE with great features launched in India.

ক্যামেরা সেটআপ: ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S26 FE-তে রয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে OIS সহ একটি ৫০ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, ১২৩-ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং OIS ও ৩ এক্স অপটিক্যাল জুম সহ একটি ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। ফোনটিতে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরাও রয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানের ঘুম ওড়াবে ভারত-চিন বাণিজ্যিক সম্পর্ক! কী বার্তা দিলেন জিনপিং?

ব্যাটারি এবং কানেক্টিভিটি: Samsung Galaxy S26 FE স্মার্টফোন একটি ৪৯০০ mAh-এর ব্যাটারি রয়েছে যা ৪৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সমর্থন করে। স্যামসাংয়ের মতে, একটি ৪৫ ওয়াট অ্যাডাপ্টার ব্যবহার করে ফোনটি প্রায় ৩০ মিনিটে ৬৯ শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে। ফোনটিতে ১৫ ওয়াটের ফাস্ট ওয়্যারলেস চার্জিং এবং ওয়্যারলেস পাওয়ারশেয়ার সুবিধাও রয়েছে। কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে 5G, 4G এলটিই, ওয়াই-ফাই ৬ই, ওয়াই-ফাই ডিরেক্ট এবং ব্লুটুথ ৫.৪। ফোনটির ওজন ১৯৩ গ্রাম এবং এটি ধুলো ও জলরোধী হিসেবে IP68 রেটিং প্রাপ্ত।

আরও পড়ুন: Vi-র বিরুদ্ধে গুরুতর অভিযোগ Airtel-Jio-র! তদন্ত শুরু করল TRAI, প্রভাবিত হবেন গ্রাহকরা?

উপলব্ধ রয়েছে একাধিক অফার: Samsung Galaxy S26 FE ভারতে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ একটিমাত্র ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর দাম নির্ধারণ করা হয়েছে ৭৯,৯৯৯ টাকা। ফোনটি পিস্তাশিও, ব্লুবেরি এবং গ্রাফাইট রঙের বিকল্পে উপলব্ধ হয়েছে যলঞ্চ অফারগুলির মধ্যে রয়েছে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে ৮,০০০ টাকা পর্যন্ত আপগ্রেড বোনাস। এছাড়াও, নির্বাচিত NBFC পার্টনারদের মাধ্যমে ৩০ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই-এর সুবিধাও রয়েছে। সঙ্গে অতিরিক্ত ৩,০০০ টাকার আপগ্রেড বোনাস। পাশাপাশি, বড় ব্যাঙ্কের কার্ডগুলিতে ৭,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অথবা ১২ মাসের নো কস্ট ইএমআই-এর সুবিধা রয়েছে। স্যামসাং ই-স্টোর থেকে কেনাকাটা করা গ্রাহকরা ১৮ মাসের ব্যাঙ্ক ইএমআই-এর সুবিধাও নিতে পারবেন।