‘বাংলায় ফিরে আসুন’, পশ্চিমবঙ্গে বিনিয়োগ ফেরাতে জৈন সমাজের কাছে বড় আবেদন মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari at Jain Temple Bhawanipore
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় নতুন সরকার গঠনের পর থেকেই শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য কিংবা শিল্প পরিকাঠামো, প্রতিটি ক্ষেত্রেই সংস্কারের কাজে নেমেছে রাজ্য সরকার (Government of West Bengal)। আর এই সংস্কারমূলক কাজে মূল কান্ডারীর ভূমিকা পালন করে চলেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এবার বাংলা ছেড়ে চলে যাওয়ার জৈন গোষ্ঠীর কাছে রাজ্যে ফিরে এসে বিনিয়োগ করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী।

ভবানীপুরের শ্বেতাম্বর জৈন মূর্তিপূজক মন্দিরে বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত জৈন ধর্মের অন্যতম বড় উৎসব সম্বৎসর। টানা আটদিন ব্যাপী চলতে থাকা এই উৎসবের আজ শেষ দিন ছিল। এই বিশেষ দিনে ভবানীপুরের শ্বেতাম্বর জৈন মূর্তিপূজক মন্দিরে বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার সেখান থেকেই রাজ্য সরকারের তরফে জৈন সম্প্রদায়ের কাছে গৃহীতব্য উন্নয়নমূলক উদ্যোগের একটি রূপরেখা চেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। অন্যদিকে বাংলা ছেড়ে চলে যাওয়া সদস্যদের রাজ্যে ফিরে এসে বিনিয়োগ করার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর পর এবার জনতার দরবারে অভিযোগ শুনবে কলকাতা পুলিশ! নতুন উদ্যোগ লালবাজারের

জৈন মন্দিরে প্রার্থনা শেষে শুভেন্দু বাবু আর্জি জানান আসন্ন দুর্গাপুজো মিটলেই রাজ্য সরকার এই সম্প্রদায়ের সাথে কাজ করতে এবং তাদের প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করতে আগ্রহী। মুখ্যমন্ত্রীর কথায়, “সরকার আপনাদের সঙ্গে কাজ করতে চায়। সরকার আপনাদের জন্য কী করতে পারে, সে বিষয়ে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করুন এবং আমরা দুর্গাপূজার পর একদিন বসে এই বিষয়ে আলোচনা করব।”

প্রসঙ্গত এদিন মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের পরিস্থিতিতেও অনেক বদল এসেছে। তাই বাংলা ছেড়ে চলে যাওয়া জৈন সম্প্রদায়ের সেই সমস্ত সদস্যদেরও বাংলায় ফিরে এসে নিজেদের ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, ‘আপনারা দেখেছেন যে, বাল্যবিবাহ এবং কিশোরী গর্ভধারণের ক্ষেত্রে বাংলা জম্মু ও কাশ্মীরের সঙ্গে পাল্লা দিচ্ছে। মাদকদ্রব্য ও নেশার আসক্তিও ভয়াবহ আকার নিয়েছে। আমি ইতিমধ্যেই এই বিষয়ে ব্যবস্থা নিয়েছি। আপনারা (জৈন সম্প্রদায়) আপনাদের শিক্ষা এবং সমাজ সংস্কারের জন্য পরিচিত। আমি আপনাদেরকে সামাজিক সংস্কারের জন্য সরকারের সঙ্গে হাত মেলাতে অনুরোধ করব।’