প্রাক্তন খেলোয়াড়দের মাসে ১০ হাজার টাকা! কারা পাবেন? কীভাবে আবেদন করতে হবে জানুন

Published on:

Published on:

Mukhyamantri Kriti Krirabid Samman Yojana eligibility criteria application process explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতায় আসার পর মহিলা থেকে শুরু করে পড়ুয়াদের জন্য একাধিক প্রকল্প (Government Scheme) চালু করেছে বিজেপি সরকার। আগেই রাজ্যের প্রাক্তন খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছিল। এবার মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনার (Mukhyamantri Kriti Krirabid Samman Yojana) মাধ্যমে তাঁদের মাসে মাসে ১০ হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হল। রাজ্য সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনার খুঁটিনাটি | (Mukhyamantri Kriti Krirabid Samman Yojana)

রাজ্যের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নতুন প্রকল্পের মাধ্যমে প্রাক্তন খেলোয়াড়দের মাসে মাসে ১০ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। তবে সেই সাম্মানিক পাওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলি পূরণ করলেই এই টাকা মিলবে।

আরও পড়ুনঃ ‘বুলেটের মতো ডিম খেয়েছি’! ফের হামলার মুখে পড়তেই সুপ্রিম কোর্টের বিচারপতিকে ‘ধন্যবাদ’ মহুয়ার

মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনার শর্ত

নতুন রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে কী কী শর্ত পূরণ করতে হবে জেনে নিন।

১) আবেদনের সময় আবেদনকারী খেলোয়াড়ের বয়স ৪০ বছর বা তার বেশি হতে হবে।

২) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

৩) ন্যাশনাল গেমস বা সমগোত্রীয় প্রতিযোগিতায় রাজ্যের প্রতিনিধিত্ব করে পদক জিততে হবে।

৪) অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, কমনওয়েলথ বা প্যারা স্পোর্টসের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে হবে।

৫) সরকারি চাকরি করলে এই সাম্মানিক পাওয়া যাবে না।

Mukhyamantri Kriti Krirabid Samman Yojana

মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনায় আবেদনের পদ্ধতি

আবেদনকারী খেলোয়াড়ের যে জেলায় বাড়ি সেখানকার জেলাশাসকের (কলকাতার ক্ষেত্রে যুগ্ম সচিব) কাছে আবেদন করতে হবে। রাজ্য সরকারের বেঁধে দেওয়া সব শর্ত পূরণ করলে ক্রীড়া দফতরের তরফে মাসিক সাম্মানিক দেওয়া হবে।

সম্পূর্ণ প্রক্রিয়া সামলানোর জন্য ইতিমধ্যেই রাজ্যের তরফে একটি স্ক্রিনিং কমিটি তৈরি করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, প্রত্যেক বছরের ৩০ নভেম্বরের মধ্যে প্রাক্তন খেলোয়াড়দের লাইফ সার্টিফিকেট জমা করতে হবে।