বাংলা হান্ট ডেস্ক: রেল লাইনের পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজের কারণে দক্ষিণ-পূর্ব রেলের শাখায় ফের ভোগান্তির মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা। সূত্রের খবর দক্ষিণ-পূর্ব রেলের ডিভিশন ও উত্তর-পশ্চিম রেলওয়ের আধুনিকীকরণ ও সংস্কারের কাজের জন্য চলতি সেপ্টেম্বর ও অক্টোবর মাসে নির্দিষ্ট কিছু দিনের জন্য। একাধিক লোকাল মেমু ও দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)।
দক্ষিণ-পূর্ব রেলে ফের ট্রেন বাতিল, সমস্যায় নিত্যযাত্রীরা (Indian Railways)
এ বিষয়ে ইতিমধ্যে রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (Indian Railways)। পাশাপাশি এই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ এর কথা জানিয়ে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: কষা মাংসে গরমমশলা বেশি পড়েছে? স্বাদ ঠিক করতে মেশান এই ৩ জিনিস
বিজ্ঞপ্তি অনুযায়ী, আদ্রা ডিভিশনে আসানসোল-আদ্রা-আসানসোল মেমু (৬৮০৪৬/৬৮০৪৫) আগামী ১৪, ১৭ ও ২০ সেপ্টেম্বর বাতিল থাকবে। আদ্রা-ভাগা-আদ্রা মেমু (৬৮০৭৭/৬৮০৭৮) চলবে না ১৫ ও ২০ সেপ্টেম্বর।
আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু (৬৩৫৯৪/৬৩৫৯৩) বাতিল থাকবে ১৪, ১৭, ১৯ ও ২০ সেপ্টেম্বর। পাশাপাশি উত্তর-পশ্চিম রেলওয়েতে কাজের জন্য সাঁতরাগাছি-আজমের এক্সপ্রেস (০৮৬১১) আগামী ১৪, ২১ ও ২৮ সেপ্টেম্বর ।
ফিরতি আজমের-সাঁতরাগাছি এক্সপ্রেস (০৮৬১২) ১৭ ও ২৪ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনগুলো বাতিল থাকার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা অসুবিধা হবে একদিকে যেমন মনে করা হচ্ছে। অপরদিকে যাত্রীদের হাতে সময় নিয়ে বেরোনোর জন্য অনুরোধ করেছে ভারতীয় রেল (Indian Railways)।













