পরিষেবার মানোন্নয়নে হু হু করে বাড়ল আয়, রাজস্ব বৃদ্ধি নিয়ে রিপোর্ট পূর্ব রেলের

Published on:

Published on:

Indian Railways links hit by Farakka landslide many trains cancelled on Saturday too
Follow

বাংলাহান্ট ডেস্ক : পাল্লা দিয়ে বাড়ছে যাত্রী সংখ্যা ও রেলের আয়। যাত্রী সুবিধার্থে একাধিক পদক্ষেপ নেওয়ায় এই সুফল মিলেছে পূর্ব রেলে (Indian Railways)। সূত্রের খবর, ২০২৬ এর ৩১ অগাস্ট পর্যন্ত চলতি আর্থিক বছরে যাত্রী সংখ্যা ও রেলের আয় দুটোই উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। গত অর্থবর্ষে একই সময়ের তুলনায় যাত্রী সংখ্যা বেড়েছে ৬.১২ শতাংশ, রাজস্ব বেড়েছে ১২.১৮ শতাংশ।

যাত্রী চলাচল ও রাজস্ব বৃদ্ধি রেলের (Indian Railways)

পূর্ব রেলের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ৩১ অগাস্ট পর্যন্ত যাত্রী চলাচল ৫৩৬.০০৫ মিলিয়ন ৫৬৮.৭৯৬ মিলিয়ন হয়েছে। মোট বৃদ্ধি হয়েছে ৬.১২ শতাংশ। সবথেকে বড় ভূমিকা পালন করেছে সাব আরবান পরিষেবা। চলতি অর্থবর্ষের ৩১ অগাস্ট পর্যন্ত সাব আরবান যাত্রী সংখ্যা ৬.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৬৯.৪৫৩ মিলিয়ন।

Indian Railways passenger and earning increased

কত আয় বৃদ্ধি: অন্যদিকে উপশহরীয় যাত্রী রাজস্ব গত অর্থ বছরের ২৮১.৭৭ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৩০৭.৫৬ কোটি টাকা। অর্থাৎ রাজস্ব বৃদ্ধি হয়েছে প্রায় ২৫.৭৯ কোটি টাকা। শুধু তাই নয়, রিজার্ভড বিভাগেও (Indian Railways) যাত্রী সংখ্যা বেড়েছে।

আরও পড়ুন : নেশায় ডুবে গেছে বাংলা! জৈন কমিউনিটিকে বিনিয়োগের জন্য আহ্ববান মুখ্যমন্ত্রীর

বেড়েছে যাত্রী সংখ্যা: গত বছর যেখানে সংখ্যাটা ছিল ১৬.২৫১ মিলিয়ন, সেখানে চলতি বছরে বেড়ে হয়েছে ১৭.০৪৫ মিলিয়ন। অর্থাৎ ৪.৮৯ শতাংশ বৃদ্ধি হয়েছে। যাত্রী রাজস্বও ১১৭.৩৪ কোটি টাকা বেড়ে হয়েছে ১১৫২.১৭ কোটি টাকা।

আরও পড়ুন : প্লাস্টিক বর্জ্য কাজে লাগিয়ে অভিনব ব্যবসা! হচ্ছে ২ কোটির আয়, অবাক করবে সিদ্ধার্থ-সুরজ-এলভিনের কাহিনি

পূর্ব রেলের দাবি অনুযায়ী, যাত্রী পরিষেবা মান উন্নতি এবং পরিষেবার উন্নতির জেরে যাত্রী সংখ্যা এবং রাজস্ব দুটোই বেড়েছে। যাত্রী সন্তোষের জন্যই বাড়ছে রেলের আয়।