পড়ুয়াদের পুষ্টিতে জোর! মিড ডে মিলের পরিষেবা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

CM Suvendu Adhikari announced a major plan about mid-day meal scheme
Follow

বাংলা হান্ট ডেস্ক : পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের পুষ্টির বিষয়টিকেও গুরুত্ব দিয়ে এবার মিডডে মিল (Mid Day Meal) ব্যবস্থাকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার উদ্যোগ নিল রাজ্য। সরকারি এবং সরকার-পোষিত স্কুলের আরও বহু শিশুকে এই পরিষেবার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। প্রশাসনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে উপভোক্তার সংখ্যা বাড়িয়ে এক লক্ষে নিয়ে যাওয়া হবে।

মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে বড় পরিকল্পনা সরকারের

বর্তমানে রাজ্যের প্রায় ৪৫ হাজার পড়ুয়া অন্নমৃতা ফাউন্ডেশনের মাধ্যমে সরবরাহ করা খাবার পাচ্ছে। এর আগে সংখ্যাটি ছিল প্রায় ৩০ হাজার। অর্থাৎ প্রথম পর্যায়ের কাজ শুরু হওয়ার পরেই আরও ১৫ হাজার শিশুকে এই ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। এবার সেই পরিধি আরও বাড়ানোর প্রস্তুতি চলছে। এই উদ্যোগের শুরুটা হয়েছিল ১ অগস্ট। রাজ্যের নির্দিষ্ট কিছু সরকারি স্কুলের জন্য কেন্দ্রীভূত রান্নাঘরে খাবার তৈরির ব্যবস্থা করা হয়।

রান্নার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর রাখা হয়। প্রস্তুত খাবার নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছিল। খাবারের পুষ্টিগুণ বজায় রাখতে ক্যালোরি ও প্রোটিনের নির্দিষ্ট মান অনুসরণের কথাও জানানো হয়। অন্নমৃতা ফাউন্ডেশনের মাধ্যমে রান্না এবং সরবরাহ ব্যবস্থাকে কাজে লাগিয়ে বর্তমানে ৪৫ হাজার পড়ুয়ার কাছে খাবার পৌঁছচ্ছে।

এই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার মিড ডে মিলে আরও বড় সংখ্যক ছাত্রছাত্রীকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী জানান,”পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি বিদ্যালয়গুলিতে প্রত্যেক পড়ুয়ার জন্য পরিচ্ছন্ন পরিবেশে উন্নত মানের সুষম ও পুষ্টিকর আহার সুনিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।”

CM Suvendu Adhikari announced a major plan about mid-day meal scheme
আরও পড়ুন : অন্নপূর্ণা দিবসে অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট! জন্মদিনে বড় বার্তা প্রধানমন্ত্রীর

রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রথম বাজেটেই এই সংক্রান্ত পরিকল্পনার কথা সামনে আসে। কলকাতায় পরীক্ষামূলক ভাবে পরিষেবা চালু করে পরে সাফল্য অনুযায়ী অন্যান্য এলাকাতেও তা সম্প্রসারণের ভাবনা ছিল সরকারের। রাজ্য সরকারের সাম্প্রতিক পরিকল্পনা কার্যকর হলে মিড-ডে মিলের পরিসর আরও বাড়বে।