যাত্রীদের সুবিধা আরও বাড়াল রেল, RailOne-এ টিকিট বুকিং নিয়ে এল বড় আপডেট

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ট্রেনে এখন রিজার্ভড টিকিট থেকে মান্থলি কাটা খুবই সহজ। আগের মতো লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার দিন আর নেই। রেলের কল্যাণে অনলাইনেই অ্যাপের (RailOne) মাধ্যমে কেটে নেওয়া যায় টিকিট। আর এবার যাত্রীদের জন্য সুবিধা আরও এক ধাপ বাড়াল রেল কর্তৃপক্ষ। মান্থলি টিকিট কাটায় এবার এল নতুন আপডেট।

অ্যাপে মান্থলি টিকিট (RailOne) নিয়ে নতুন নিয়ম

এবার থেকে মান্থলি টিকিট শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও কাটা যাবে মান্থলি। অনলাইনে মান্থলি টিকিট কাটার ক্ষেত্রে বয়োজ্যেষ্ঠরা মূলত সমস্যায় পড়তেন। তবে এবার থেকে এই সমস্যা আর হবে না। তাঁদের জন্য যে কেউ এবার নিজের ফোনে অ্যাপ থেকেই মান্থলি টিকিট কেটে দিতে পারেন।

New update on RailOne app monthly ticket booking

কাটা যাবে অন্যের টিকিট: রেলের নতুন নিয়মানুযায়ী, এবার থেকে RailOne অ্যাপের মাধ্যমে নিজের টিকিটের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও কাটতে পারবেন মান্থলি টিকিট (RailOne)। রেজিস্টার্ড ব্যক্তি নিজের পাশাপাশি আরও ৫ জনের টিকিট বুক করতে পারবেন।

আরও পড়ুন : রান্নাপুজোয় ইলিশ পার্বণ, বাজার উপচে পড়ছে রূপোলি শষ্যে, আপ্লুত ক্রেতারা

কীভাবে বুক করবেন: গত ৯ সেপ্টেম্বর থেকে চালু হয়েছে এই বিশেষ পরিষেবা। নিজের জন্য মান্থলি কাটার সময়ে ভৌগোলিক যাচাই সঠিক ভাবে করতে হবে। নিজের জন্য টিকিট বুক করলে তা ওইদিন থেকেই কার্যকর হবে। তবে অন্যের জন্য টিকিট বুক করলে তা পরের দিন থেকে কার্যকর হবে। তাই অন্য যাত্রীর জন্য টিকিট বুক করার হলে যাত্রার দিনটা মাথায় রাখতে হবে।

আরও পড়ুন : বাঙাল বাড়ির ইলিশের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি, মুখে লেগে থাকবে স্বাদ

টিকিট বুকিং করতে গেলে রেজিস্টার্ড ব্যক্তির বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। যে যাত্রীর জন্য টিকিট কাটছেন তার বয়স কমপক্ষে ৫ বছর হতে হবে। তবে মান্থলিতে সাধারণত সেকেন্ড ক্লাসেই যাতায়াত করতে হয়। রিজার্ভড কোচে এই টিকিটে ওঠা যাবে না।