ট্রেনে আজীবন বিনামূল্যে যাতায়াত! মিলবে ডিজিটাল পাসও, কাদের জন্য বিশেষ উপহার ভারতীয় রেলের?

Published on:

Published on:

Free lifelong train travel, for whom is Indian Railways introducing this special gift?
Follow

বাংলাহান্ট ডেস্ক: দেশের সুরক্ষায় অসামান্য সাহসিকতার পরিচয় দেওয়া বীরত্ব পদকজয়ী সেনাকর্মীদের জন্য বিশেষ রেল সুবিধা চালু করতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। ১ নভেম্বর থেকে এই সুবিধার আওতায় যোগ্য সেনা, নৌসেনা ও বায়ুসেনার সদস্যরা দেশের যে কোনও প্রান্তে নির্দিষ্ট শ্রেণিতে বিনামূল্যে ট্রেনে যাতায়াত করতে পারবেন। অর্থাৎ প্রতিবার রেল সফরের জন্য তাঁদের আলাদা করে ভাড়া দিতে হবে না। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে দেওয়া এই সুবিধা মূলত সেনা মেডেল (Gallantry), নৌসেনা (Gallantry) এবং বায়ুসেনা (Gallantry)-এর প্রাপকদের জন্য প্রযোজ্য হবে। বীরত্বের স্বীকৃতি হিসেবে পাওয়া এই পদকের সঙ্গে এবার যুক্ত হচ্ছে দীর্ঘমেয়াদী রেলযাত্রার এই সুবিধা।

ট্রেনে আজীবন বিনামূল্যে যাতায়াত, কাদের জন্য এই বিশেষ উপহার আনছে ভারতীয় রেল (Indian Railways)?

তবে এই সুবিধা শুধুমাত্র পদকজয়ী সেনাকর্মীর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। নির্দিষ্ট নিয়ম মেনে তাঁর স্বামী বা স্ত্রীও রেল কনসেশনের সুবিধা পেতে পারেন। কোনও পদকপ্রাপক মারা গেলে তাঁর বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামীও নির্দিষ্ট শর্তে এই সুবিধা চালিয়ে যেতে পারবেন। তবে পুনরায় বিয়ে করলে সেই সুবিধা আর বহাল থাকবে না। একইভাবে, কোনও অবিবাহিত সেনাকর্মী বীরত্ব পদক পাওয়ার পর শহিদ হলে নিয়ম অনুযায়ী তাঁর বাবা-মাকেও এই সুবিধার আওতায় আনা হতে পারে। অর্থাৎ যে সাহসিকতার স্বীকৃতি একজন সেনাকর্মী পেয়েছেন, তাঁর পরিবারের কল্যাণের বিষয়টিও এই ব্যবস্থায় বিবেচনায় রাখা হয়েছে (Indian Railways)।

আরও পড়ুন: ট্রাম্প জানালেন শুভেচ্ছা! পুতিন করলেন প্রশংসা, মোদীর জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার বন্যা

রেলের তরফে জানানো হয়েছে, যোগ্য পদকজয়ীরা ফার্স্ট ক্লাস, সেকেন্ড এসি এবং এসি চেয়ার কারে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। দেশের বিভিন্ন রেল রুটে এই সুবিধা কার্যকর হবে। এতদিন এই ধরনের রেল কনসেশনের জন্য মূলত কাগজপত্রের মাধ্যমে আবেদন করার ব্যবস্থা ছিল। নতুন ব্যবস্থায় সেই প্রক্রিয়াকে আরও সহজ করতে ডিজিটাল পদ্ধতির উপর জোর দেওয়া হয়েছে। ফলে যোগ্য ব্যক্তিকে আর দীর্ঘ প্রক্রিয়ায় হার্ড কপি জমা দেওয়ার উপর নির্ভর করতে হবে না। অনলাইনে আবেদন থেকে শুরু করে পাস পাওয়ার প্রক্রিয়াটিই ধাপে ধাপে ডিজিটাল করার ব্যবস্থা করা হয়েছে।

এই সুবিধা পেতে যোগ্য সেনাকর্মীকে Indian Railway Concession Card Portal-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই নথি যাচাই করার পর যোগ্য আবেদনকারীর নামে ট্রাভেল পাস বা ই-পাস ইস্যু করবে। এরপর সেই পাস ব্যবহার করে অনলাইনে ট্রেনের টিকিট বুক করা যাবে। ডিজিটাল পাসটি অবশ্য নির্দিষ্ট সময় অন্তর নবীকরণ করতে হবে। জানানো হয়েছে, একবার ইস্যু হওয়া পাসের তিন বছর পর পুনর্নবীকরণের প্রয়োজন হবে। ফলে পুরো ব্যবস্থাটিই আগের তুলনায় দ্রুত এবং সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Free lifelong train travel, for whom is Indian Railways introducing this special gift?

আরও পড়ুন: জন্মদিনেও কর্তব্যে অবিচল! সেমিকন ইন্ডিয়ার সূচনা করলেন মোদী, গোটা বিশ্বকে দিলেন বিশেষ বার্তা

দেশের সীমান্ত ও নিরাপত্তা রক্ষায় অসামান্য সাহস দেখানো সেনা সদস্যদের বীরত্ব পদক দেওয়া হয়। সেই পদকপ্রাপকদের জন্য রেলযাত্রায় (Indian Railways) এই সুবিধাকে তাঁদের অবদানের প্রতি সম্মান এবং পরিবারের কল্যাণের একটি পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ করে অবসরপ্রাপ্ত বা প্রয়াত পদকজয়ীদের পরিবারের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়মে সুবিধা চালু রাখার ব্যবস্থা করা হয়েছে। ১ নভেম্বর থেকে নতুন ডিজিটাল ব্যবস্থায় এই সুবিধা কার্যকর হলে রেল কনসেশনের আবেদন ও ব্যবহারের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে। ফলে একদিকে যেমন বীরত্ব পদকজয়ী সেনাকর্মীদের রেল সফর সহজ হবে, অন্যদিকে তাঁদের প্রাপ্য সুবিধা পাওয়ার প্রক্রিয়াটিও আরও স্বচ্ছ ও ঝঞ্ঝাটমুক্ত করার চেষ্টা করা হচ্ছে।