নামে এবার ‘মমতা’ও, ‘তৃণমূল’ও! কমিশনে কোন ৩ নাম পাঠাল মমতা শিবির? কী প্রতীক চাইল জানুন

Published on:

Published on:

Mamata Banerjee TMC sent three alternative names and two symbols to Election Commission
Follow

বাংলা হান্ট ডেস্কঃ উপনির্বাচনের আগেই জোর ধাক্কা খেয়েছে তৃণমূলের দুই শিবির। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের (Election Commission) তরফে অন্তর্বর্তী নির্দেশে জানানো হয়, আপাতত ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘জোড়াফুল’ প্রতীক ফ্রিজ করা হচ্ছে। এরপরেই মমতা (Mamata Banerjee) শিবিরের তরফ থেকে তিনটি বিকল্প নাম ও দু’টি সম্ভাব্য প্রতীক জানিয়ে কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হয়।

তিন নামেই রয়েছে ‘মমতা’ ও ‘তৃণমূল’ | (Mamata Banerjee)

জানা গিয়েছে, গতকাল কমিশনের অন্তর্বর্তী নির্দেশ আসার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁদের মেল করে তিনটি নাম ও দু’টি প্রতীকের কথা জানায় মমতা শিবির। সূত্র মারফত খবর, কালীঘাট তৃণমূলের তরফে প্রস্তাবিত তিন নাম হল ‘সর্বভারতীয় তৃণমূল মমতা কংগ্রেস’, ‘মমতা তৃণমূল কংগ্রেস’ ও ‘সর্বভারতীয় মমতা তৃণমূল কংগ্রেস’।

আরও পড়ুনঃ নজিরবিহীন সিদ্ধান্ত! কোন খাতে এই প্রথম সরকারি চাকরি দিল রাজ্য সরকার?

এছাড়া জোড়াফুলের বিকল্প হিসেবে যে দু’টি প্রতীক কমিশনে পাঠানো হয়েছে, এর মধ্যে একটি হল ফুটবল পায়ে ফুটবলার এবং আরেকটি ক্রিকেট ব্যাট বলে খবর। মমতা শিবির সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ধাক্কা কাটিয়ে আবারও সংগঠনকে চাঙ্গা করতে চাইছেন দলনেত্রী। সেই কারণে খেলাধূলার সঙ্গে সম্পর্কিত দুই প্রতীকের মাধ্যমে তিনি কর্মী-সমর্থকদের চাঙ্গা করার বার্তা দিতে চাইছেন বলে মনে করা হচ্ছে।

এদিকে গতকাল অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার সময়েই কমিশন জানিয়েছিল, শুক্রবার সকাল সাড়ে ১১টার মধ্যে তৃণমূলের দুই শিবিরকে বিকল্প নাম, প্রতীক জানাতে হবে। সেই মতো গতকাল মধ্যরাতেই কালীঘাট শিবিরের তরফ থেকে বিকল্প তিন নাম ও সম্ভাব্য দুই প্রতীক কমিশনকে জানিয়ে দেওয়া হয়। তবে এখনও অবধি প্রস্তাবিত কোনও নাম, প্রতীকে শিলমোহর দেয়নি কমিশন। ফলে শেষ অবধি কমিশন কোন নাম, প্রতীকে শিলমোহর দেয় সেদিকে নজর থাকবে।

Mamata Banerjee

অন্যদিকে জানা গিয়েছে, ঋতব্রত শিবিরের তরফেও কমিশনের কাছে বিকল্প নাম ও প্রতীক জমা দেওয়া হয়েছে। তাঁদের তিন নাম হল, ‘ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস’, ‘ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস’ ও ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’। অন্যদিকে প্রতীক হিসেবে জমা দেওয়া তিন বিকল্প হল, খাম, ব্যাটারি টর্চ ও পেনসিল বক্স। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে।