বাংলাহান্ট ডেস্ক : অক্টোবর মানেই উৎসবের মরশুম। পুজোর সময় বহু মানুষ ঘুরতে যান। অনেকে কর্মস্থল থেকে বাড়ি ফেরেন। ট্রেনের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। কিন্তু এবার পুজোর সময়ে যথেষ্ট নাকাল হওয়ার সম্ভাবনা রয়েছে যাত্রীদের। অক্টোবর মাসে বিভিন্ন রুটে ট্রেন চলাচল (Train Cancelled) ব্যাহত হবে বলে খবর। বিভিন্ন জোনে রক্ষণাবেক্ষণ, ইয়ার্ড রিমডেলিং, ট্র্যাক ডবলিং, স্টেশন রিডেভলপমেন্টের কাজের জন্য বিভিন্ন ট্রেন বাতিল থাকছে। অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাতিল থাকছে বহু এক্সপ্রেস ট্রেন (Train Cancelled)
১০ থেকে ১২ অক্টোবর বাতিল থাকছে ১২৮১১ এলটিটি-হটিয়া সুপারফাস্ট এবং ১২৮১২ হটিয়া-এলটিটি সুপারফাস্ট। ৪ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বাতিল থাকছে ৫৮১৫১ বরসুবান-বীরমিত্রপুর প্যাসেঞ্জার এবং ৫৮১৫২ বীরমিত্রপুর-বরসুবান প্যাসেঞ্জার। ৬, ৮, ৯ ও ১১ অক্টোবর বাতিল থাকছে ১৮৩০৯ সম্বলপুর-জম্মু তাওয়াই এক্সপ্রেস এবং ১৮৩১০ জম্মু তাওয়াই-সম্বলপুর এক্সপ্রেস। ৪ থেকে ৭ অক্টোবর এবং ১১ অক্টোবর বাতিল থাকছে ১৮১০৯ টাটানগর-ইতবারী এক্সপ্রেস। ১৮১১০ ইতবারী-টাটানগর এক্সপ্রেস বাতিল থাকছে ৫ থেকে ৮ অক্টোবর এবং ১২ থেকে ১৪ অক্টোবর।

কবে কোন ট্রেন বাতিল: ৫, ৬, ৭, ৮, ১২, ১৩ অক্টোবর বাতিল থাকবে ১২৮৭১ হাওড়া-জুনাগড় রোড ইস্পাত এক্সপ্রেস ও ১২৮৭২ জুনাগড় রোড-হাওড়া ইস্পাত এক্সপ্রেস। ৪ থেকে ৭ ও ১১ থেকে ১৩ অক্টোবর বাতিল থাকছে ১৮১৭৫ হটিয়া-ঝারসুগুডা এক্সপ্রেস। ৫ থেকে ৮ ও ১২ থেকে ১৪ অক্টোবর বাতিল থাকছে ১৮১৭৬ ঝারসুগুডা-হটিয়া এক্সপ্রেস। ৪ থেকে ৭ ও ১১ থেকে ১৩ অক্টোবর বাতিল থাকছে ১৮৬০১ হাটিয়া-টাটানগর এক্সপ্রেস। ৫ থেকে ৮ ও ১২ থেকে ১৪ অক্টোবর বাতিল থাকছে 18602 টাটানগর-হাটিয়া এক্সপ্রেস (Train Cancelled)। ৩ থেকে ১২ অক্টোবর বাতিল থাকছে ৫৮৬৫৯ হাটিয়া-রাউরকেল্লা প্যাসেঞ্জার ও 58660 রাউরকেলা-হাটিয়া প্যাসেঞ্জার। ৯ ও ১০ অক্টোবর বাতিল থাকছে ২২৮৪৩ বিলাসপুর-বক্সার সুপারফাস্ট ও ২২৮৪৪ বক্সার-বিলাসপুর সুপারফাস্ট।
আরও পড়ুন : পুজোর আগে দিঘা-পুরী যাওয়ার প্ল্যান? বাতিল ৪০ টি এক্সপ্রেস-লোকাল ট্রেন, দেখে নিন তালিকাটা
দেখে নিন তালিকা: ৪ থেকে ৭ ও ১১ থেকে ১৩ অক্টোবর বাতিল থাকছে ১৮১১৩ টাটানগর-বিলাসপুর এক্সপ্রেস। ১৮১১৪ বিলাসপুর-টাটানগর এক্সপ্রেস বাতিল থাকছে ৫ থেকে ৮ ও ১২ থেকে ১৪ অক্টোবর। ২২৮৬১ হাওড়া-কন্টাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস ও ২২৮৬২ কন্টাবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস বাতিল থাকছে ৪ থেকে ৭ ও ১১ থেকে ১৪ অক্টোবর। ৪ থেকে ৭ এবং ১১ থেকে ১৫ অক্টোবর বাতিল থাকছে ৬৮০২৫ রাউরকেলা-চক্রধরপুর সারান্ডা মেমু ট্রেন ও ৬৮০২৬ চক্রধরপুর সারান্ডা-রাউরকেলা মেমু। ১৮০৪৯ শালিমার-বাদামপাহাড় সাপ্তাহিক এক্সপ্রেস বাতিল থাকছে ৩ এবং ১০ অক্টোবর। 18050 বাদামপাহাড়-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস বাতিল থাকছে ৪ এবং ১১ অক্টোবর। ১৩ ও ১৫ অক্টোবর বাতিল থাকছে ১২৮৩৫ হাটিয়া-SMVT বেঙ্গালুরু সুপারফাস্ট ও ১২৮৩৬ SMVT বেঙ্গালুরু-হাটিয়া সুপারফাস্ট। ৬৮০৪৩ টাটানগর-রাউরকেলা মেমু ও ৬৮০৪৪ রাউরকেলা-টাটানগর মেমু বাতিল থাকছে ৪ থেকে ১৩ অক্টোবর। ১৩ ও ১৪ অক্টোবর বাতিল থাকছে ১২২৬১ মুম্বই CSMT-হাওড়া দুরন্ত এক্সপ্রেস এবং ১২২৬২ হাওড়া-মুম্বই CSMT দুরন্ত এক্সপ্রেস।
আরও পড়ুন : রান্নাপুজো-বিশ্বকর্মা পুজোয় জমজমাট ইলিশ বাজার, কত উঠল দাম দর?
এছাড়াও ২০ সেপ্টেম্বর ও ১৫ অক্টোবর বাতিল থাকছে ৬৪৬১৮ ললিতপুর-বিনা মেমু ও ৬৪৬১৭ বিনা-ললিতপুর মেমু। ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বাতিল থাকছে ১২১৯৭ ভোপাল-গোয়ালিয়র ইন্টারসিটি ও ১২১৯৮ গোয়ালিয়র-ভোপাল ইন্টারসিটি। ৪ ও ১১ অক্টোবর বাতিল থাকছে ১১০৮৫ গোয়ালিয়র-SMVT বেঙ্গালুরু এক্সপ্রেস। ২ ও ৯ অক্টোবর বাতিল থাকছে ১১০৮৬ SMVT বেঙ্গালুরু-গোয়ালিয়র এক্সপ্রেস। ৯ ও ১১ অক্টোবর বাতিল থাকছে ১৮৮০২ ইন্দোর-যোধপুর এক্সপ্রেস ও ১৮৮০১ যোধপুর-ইন্দোর এক্সপ্রেস।













