বাংলাহান্ট ডেস্ক : বাঙালির ডায়েটে মাছ থাকবে না এটা হতেই পারে না। আলু দিয়ে পাতলা ঝোল বা পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে ঝাল- গরম ভাতে যেন অমৃত। মূলত রুই কাতলার মতো মাছ (Recipe) বেশিরভাগ বাড়িতে খাওয়া হয় সপ্তাহে অধিকাংশ দিন। তাই স্বাদ বদল করতে জেনে রাখুন এই ছোট্ট টিপস।
ভিন্ন স্বাদের মাছের ঝোলের রেসিপি (Recipe)
রোজের মাছের ঝোলে অন্য রকম স্বাদ আনতে মেশাতে পারেন এক বিশেষ মশলা বাটা। প্রত্যেকের হেঁশেলেই থাকে এই মশলা। তা হল কালোজিরে। ফোরন দিয়ে তো অনেক খেয়েছেন। এবার রাঁধুন কালোজিরে বাটা দিয়ে। কিন্তু কীভাবে বানাবেন মাছের ঝোল, দেখে নিন রেসিপি-

কালোজিরে বাটা দিয়ে মাছের ঝোলের উপকরণ:
রুই মাছ- ৫-৬ টুকরো
কালোজিরে- ১-২ চামচ
কালোজিরে বাটা- ১ চা চামচ
পেঁয়াজ কুচি
আদা রসুন বাটা
লঙ্কা গুঁড়ো
হলুদ গুঁড়ো
আরও পড়ুন : রান্নাপুজো-বিশ্বকর্মা পুজোয় জমজমাট ইলিশ বাজার, কত উঠল দাম দর?
কালোজিরে বাটা দিয়ে মাছের ঝোলের প্রণালী: প্রথমে মাছের টুকরোগুলি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখুন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছ ভেজে তুলে রাখুন। ওই তেলেই কালোজিরে ফোরন (Recipe) দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিন। বাদামি করে ভাজা হলে দিয়ে দিন আদা রসুন বাটা।
আরও পড়ুন : অক্টোবর জুড়ে বাতিল প্রচুর এক্সপ্রেস, রয়েছে হাওড়ার ট্রেনও, বাতিল করতে হবে প্ল্যান?
ওর মধ্যে দিয়ে দিন কালোজিরে বাটা আর লঙ্কা গুঁড়ো। ভালো করে কষিয়ে দিয়ে দিন গরম জল। ঝোল ফুটে উঠলে দিয়ে দিন ভাজা মাছ। মিনিট পাঁচেক পর নামিয়ে নিন মাছের ঝোল।













