দামে নেই চিন্তা! iPhone 18 Pro সিরিজ কিনতে তুমুল ভিড় গ্রাহকদের, বাদ নেই তারকারাও

Published on:

Published on:

No worries about price! Customers rush to buy iPhone 18 Pro series.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আইফোন (iPhone 18 Pro) ঘিরে মোবাইল প্রেমীদের সবসময় একটা আলাদা উৎসাহ পরিলক্ষিত হয়। প্রতি বছরের মতো এবারও নতুন আইফোন বাজারে আসার সঙ্গে সঙ্গেই অ্যাপলের শোরুমগুলিতে প্রবল ভিড় পরিলক্ষিত হয়েছে। অ্যাপল ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে তাদের বহু প্রতীক্ষিত আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স (iPhone 18 Pro Max) লঞ্চ করেছে। এমতাবস্থায়, শুক্রবার দেশজুড়ে (India) গ্রাহকরা এই ফোনগুলি কেনার জন্য ভিড় জমাতে থাকেন। শুধু তাই নয়, রীতিমতো রাত থেকে স্টোরগুলির বাইরে লম্বা লাইন দেখা যায়। দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুতে অ্যাপল স্টোরগুলির বাইরে বিপুল জনসমাগম দেখা গেছে।

iPhone 18 Pro সিরিজ কিনতে তুমুল ভিড় গ্রাহকদের:

এদিকে, অ্যাপল স্টোরে বলিউড অভিনেতা ভিকি কৌশলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিকি কৌশল মুম্বাইয়ের বিকেসি অ্যাপল স্টোর থেকে তাঁর আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনেছেন। এই ভাইরাল ভিডিওটিতে অভিনেতাকে সেলফি তুলতে এবং সেখানে উপস্থিত ভিড়ের ছবি তুলতে দেখা যাচ্ছে। এছাড়াও, বেঙ্গালুরুর ফিনিক্স মল অফ এশিয়ায় অবস্থিত ইমাজিন অ্যাপল প্রিমিয়াম রিসেলার স্টোরেও লম্বা লাইন দেখা যায়। এর পাশাপাশি, মুম্বাইয়ের বিকেসি, দিল্লি, নয়ডা এবং গুরুগ্রামের অ্যাপল স্টোরগুলির বাইরেও গ্রাহকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তাদের পছন্দের মডেলগুলি কিনেছেন।

এশিয়ানেট নিউজের রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুর বাসিন্দা রাহুল নামের এক গ্রাহক ভোর ৫ টা থেকে লাইনে দাঁড়িয়েছিলেন। তিনি জানান যে, আইফোন ৭ আসার পর থেকে তিনি প্রতি বছরই নতুন মডেল কিনছেন। তিনি আরও বলেন নে, এই দিনটি তাঁর কাছে একটি বড় উৎসবের মতো। একইভাবে, মুম্বাইয়ের এক গ্রাহক তাঁর আগে থেকে বুক করা ফোনটি সংগ্রহ করতে নাসিক থেকে গাড়ি চালিয়ে এসেছেন। এছাড়াও, পাঞ্জাবের আরেকজন গ্রাহক দাবি করেছেন যে, তিনি নয়ডার একটি মল থেকে দেশের প্রথম ফোনটি কিনেছেন।

আরও পড়ুন: মুদ্রাস্ফীতির প্রভাব! ২০ বছর পর ১ লক্ষ টাকার ভ্যালু কমে হবে মাত্র কয়েক হাজারে, চমকে দেবে পরিসংখ্যান

আইফোন ১৮ প্রো সিরিজের প্রধান বৈশিষ্ট্যসমূহ: জানিয়ে রাখি যে, ফোনটি ব্ল্যাক, সিলভার, গ্লেসিয়ার এবং নতুন বারগান্ডি রঙে পাওয়া যাচ্ছে। অ্যাপল ফোনটিতে তাদের সবচেয়ে শক্তিশালী এ২০ প্রো চিপ ব্যবহার করেছে। এছাড়াও, ফোনটিতে তাপ নিয়ন্ত্রণের জন্য উন্নত এআই ফিচার এবং নতুন ভেপার চেম্বার প্রযুক্তি রয়েছে। ফটোগ্রাফির জন্য এতে পরিবর্তনযোগ্য অ্যাপারচার এবং প্রো ক্যামেরা কন্ট্রোলসহ একটি ৪৮ মেগাপিক্সেলের ফিউশন মূল ক্যামেরা রয়েছে।

আরও পড়ুন: দুর্ধর্ষ সেঞ্চুরি করেই মহাদেবকে স্মরণ! অভিষেক শর্মার সেলিব্রেশনের বিষয়ে চমকপ্রদ তথ্য জানালেন তাঁর বাবা

দাম: উল্লেখ্য যে, আইফোন ১৮ প্রো-র ২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম ১,৬৪,৯০০ টাকা। এদিকে, ২ টিবি ভেরিয়েন্টের দাম ৩,১৪,৯০০ টাকা। আইফোন ১৮ প্রো ম্যাক্সের ২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম ১,৭৯,৯০০ টাকা এবং ২ টিবি ভেরিয়েন্টের দাম ৩,২৯,৯০০ টাকা।