মুদ্রাস্ফীতির প্রভাব! ২০ বছর পর ১ লক্ষ টাকার ভ্যালু কমে হবে মাত্র কয়েক হাজারে, চমকে দেবে পরিসংখ্যান

Published on:

Published on:

How much will the value of 1 lakh rupees decrease after 20 years due to inflation?
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং আর্থিক দিক থেকে নিশ্চিন্ত থাকার লক্ষ্যে আমরা প্রত্যেকেই অর্থ সঞ্চয় করি। বর্তমান সময়ে সঞ্চয়ের ক্ষেত্রে বিভিন্ন পন্থা উপলব্ধ হলেও মুদ্রাস্ফীতি (Inflation) একটি কঠোর সত্য হিসাবে বিবেচিত হচ্ছে। সোজা কথায় বললে, যে জিনিসটি আপনি আজ ১০০ টাকায় কিনছেন, ১০ বা ২০ বছর পরেও তার দাম একই থাকবে এমন কোনও নিশ্চয়তা নেই। অর্থাৎ, সময়ের সঙ্গে সঙ্গে টাকার ভ্যালু (Value) হ্রাস পায়। এমতাবস্থায়, বর্তমান সময়ে ১ লক্ষ টাকার (Indian Rupee) ভ্যালু আগামী ২০ বছর পর কত হবে সেই প্রসঙ্গে এই প্রতিবেদনে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

২০ বছর পর ১ লক্ষ টাকার ভ্যালু কমে (Inflation) হবে মাত্র কয়েক হাজারে:

১ লক্ষ টাকার ২০ বছরের পর ভ্যালু: মনে করুন, আজ আপনার কাছে ১ লক্ষ টাকা আছে। যদি আপনি এটি বিনিয়োগ না করেন, তবে ২০ বছর পরেও তা ১ লক্ষ টাকাই থাকবে। কিন্তু,  যদি মুদ্রাস্ফীতির হার গড়ে ৬ শতাংশ হয়, তাহলে ২০ বছর পর এই ১ লক্ষ টাকার ক্রয়ক্ষমতা হবে মাত্র ৩১,০০০ টাকা। সহজ কথায়, যে জিনিসটি আপনি আজ ১ লক্ষ টাকায় কিনছেন, ২০ বছর পর তার দাম পড়বে ৩.২১ লক্ষ টাকা। অর্থাৎ, টাকাটা সেখানেই থাকবে কিন্তু তার ভ্যালু হারিয়ে যাবে।

How much will the value of 1 lakh rupees decrease after 20 years due to inflation?

পারিবারিক খরচের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব: জানিয়ে রাখি যে, যদি বর্তমানে আপনার পরিবারের মাসিক খরচ ৫০,০০০ টাকা হয়, যার মধ্যে খাদ্য, বিদ্যুৎ এবং সন্তানদের শিক্ষাসহ সমস্ত প্রয়োজনীয় খরচ অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে যদি আমরা বার্ষিক ৬ শতাংশের মুদ্রাস্ফীতির হার ধরে নিই, তাহলে ২০ বছর পরেও একই জীবনধারা বজায় রাখতে প্রতি মাসে প্রায় ১.৬০ লক্ষ টাকার প্রয়োজন হবে। এর সহজ অর্থ হল, আজকের খরচকে ভবিষ্যতের মানদণ্ড হিসাবে বিবেচনা করা একটি বড় ভুল হতে পারে।

আরও পড়ুন: দুর্ধর্ষ সেঞ্চুরি করেই মহাদেবকে স্মরণ! অভিষেক শর্মার সেলিব্রেশনের বিষয়ে চমকপ্রদ তথ্য জানালেন তাঁর বাবা

মুদ্রাস্ফীতির হারের পরিবর্তনের প্রভাব কী হবে: উল্লেখ্য যে, TV 9-এর রিপোর্ট অনুযায়ী, মুদ্রাস্ফীতির হারে ১ বা ২ শতাংশ পরিবর্তনও দীর্ঘমেয়াদে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলে। যদি মুদ্রাস্ফীতি ৪ শতাংশ থাকে, তাহলে ২০ বছর পর ১ লক্ষ টাকার পণ্য ২.১৯ লক্ষ টাকায় পাওয়া যাবে। ৫ শতাংশ হারে, একই পরিমাণ পণ্যের দাম হবে ২.৬৫ লক্ষ টাকা। তবে, যদি মুদ্রাস্ফীতির হার ৮ শতাংশে পৌঁছয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। তখন, আজকের ১ লক্ষ টাকার পণ্যের জন্য ২০ বছর পর আপনাকে ৪.৬৬ লক্ষ টাকা দিতে হবে। তখন আপনার ১ লক্ষ টাকার মূল্য কমে মাত্র ২১,৫০০ টাকা হয়ে যাবে।

আরও পড়ুন: বিশ্বব্যাপী সঙ্কটের আবহেই এগোচ্ছে ভারতের অর্থনীতি! GDP গ্রোথের অনুমান বাড়িয়ে ৭ শতাংশ করল Moody’s

অবসর গ্রহণের পরিকল্পনা করার সময় এই বিষয়গুলি মাথায় রাখতে হবে: আপনি যদি আপনার অবসর জীবনের জন্য পরিকল্পনা করে থাকেন, তবে শুধুমাত্র বর্তমান প্রয়োজন মেটানোর জন্য টাকা সঞ্চয় করা যথেষ্ট নয়। আজ যদি আপনার ৫০,০০০ টাকার প্রয়োজন হয়, তাহলে ২০ বছর পর অবসর গ্রহণের সময় একই খরচের জন্য আপনার ১,৬০,০০০ টাকার প্রয়োজন হবে। এক্ষেত্রে, শুধু টাকা সঞ্চয় করা বুদ্ধিমানের কাজ নয়। যদি আপনার সঞ্চয়ের ওপর প্রাপ্ত আয় মুদ্রাস্ফীতির হারের চেয়ে কম হয়, তাহলে আপনার টাকা আসলে কমে যাচ্ছে,  বাড়ছে না। তাই, বিনিয়োগ করার সময় সর্বদা মনে রাখতে হবে যে, প্রাপ্ত মুনাফা যেন মুদ্রাস্ফীতিকে ছাড়িয়ে যায়।