বাংলাহান্ট ডেস্ক : একসময় বৃহস্পতিবার মানেই মেগা সিরিয়ালের (Serial) টিআরপি তালিকা প্রকাশিত হত। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি লিস্ট আসা বন্ধ হয়েছে। যদিও তাতে ধারাবাহিকগুলির জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। দর্শকদের মনোরঞ্জন করতে নতুন নতুন সিরিয়ালও শুরু হচ্ছে।
সিরিয়ালের (Serial) ভবিষ্যৎ নির্ভর করে টিআরপির উপর
টিআরপি লিস্ট প্রকাশ্যে না আসলেও তা কিন্তু পুরোপুরি বর্তমান। আর সিরিয়ালগুলির ভবিষ্যৎ নির্ভরও করে এই টিআরপির উপরেই। দর্শকরা মুখ ফেরালেই প্রশ্নের মুখে পড়ে যায় সেই সিরিয়ালের অস্তিত্ব। কিন্তু কী এই টিআরপি? তা কি জানেন?

কী এই টিআরপি: টিআরপির ফুল ফর্ম হল টেলিভিশন রেটিং পয়েন্ট অথবা টার্গেট রেটিং পয়েন্ট। ছোটপর্দার বিভিন্ন সিরিয়ালের রেটিং জানা যায় এর মাধ্যমে। বিভিন্ন চ্যানেলের কোন ধারাবাহিক (Serial) বা কোন শো কেমন নম্বর পাচ্ছে তা জানা যায় এই টিআরপির মাধ্যমেই।
আরও পড়ুন : দিঘা-ডায়মন্ডহারবারে ইলিশ নেই, বাজার কাঁপাচ্ছে গুজরাটের ইলিশ, কেন এই অবস্থা?
এখন আসছে না লিস্ট: কোন সিরিয়াল দর্শকরা কতটা পছন্দ করছে তা টিআরপির মাধ্যমেই স্পষ্ট হয়ে যায়। আগে সাধারণত বৃহস্পতিবার করে প্রকাশ্যে আসত টিআরপি লিস্ট। কিন্তু এখন ছবিটা বদলেছে। টেলিপাড়ার অভ্যন্তরীণ কারণে দীর্ঘদিন বন্ধ টিআরপি।
আরও পড়ুন : হটপটে রাখা রুটিও শক্ত কাঠের মতো! এই ৫ টোটকায় ঘন্টার পর ঘন্টা থাকবে নরম
যদিও সিরিয়াল চলছে নিজের ছন্দেই। পুরনোরা জায়গা ছেড়ে যাচ্ছে। সেই জায়গা দখল করছে নতুনরা। টিআরপির হাড্ডাহাড্ডি লড়াইয়ে টিকে থাকতে পারলেই চ্যানেলে ধরে রাখা যাবে স্লট।













