বাংলা হান্ট ডেস্ক: এবার প্রত্যেক নবজাতক পাবে এক গ্রামের সোনার আংটি (Gold Ring)। এমনটাই ঘোষণা করল মুখ্যমন্ত্রী হওয়ার পর তামিলনাড়ু সরকার। এমনিতেই বিনামূল্যে বিদ্যুৎ বন্টন, মাদক দমনের মতন পদক্ষেপে ইতিমধ্যে সাদা ফেলেছে তামিলনাড়ু। আর এবার নবজাতকের জন্য এক গ্রাম সোনার আংটি দেওয়ার প্রকল্প চালু করল তলপতি বিজয়ের সরকার। এই প্রকল্প শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে।
নবজাতকদের সোনার আংটি দেবে সরকার, শুরু প্রকল্প (Gold Ring)
জানা যায়, বিজয় সরকারের প্রথম কিস্তিতে ১ লক্ষ ২৮ হাজার সোনার আংটি (Gold Ring) বিলি করবে নবজাতকদের জন্য। পাশাপাশি এই প্রতিটি সোনার আংটির ওজন হবে এক গ্রাম করে। সরকারি হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকের জন্যই এই প্রকল্প করা হয়েছে।

আরও পড়ুন: পুজোর আগে NBSTC-এর বড় উদ্যোগ, রাস্তায় চলবে অতিরিক্ত বাস
পাশাপাশি সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি সোনার আংটিতে একটি ইউনিক সিরিয়াল নম্বর থাকবে। তাছাড়া আংটিগুলো থাকবে তাপরোধী বাক্সে।
প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের আগে ভোট প্রচারে বিজয় তার বক্তৃতায় বারবার এই প্রকল্পের কথা বলেছিলেন। তার দল টিভিকে দেওয়া ইস্তাহারে ছিল সেই প্রতিশ্রুতির কথা। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবে বাস্তবায়ন করতে চলেছে তামিলনাড়ুর রাজ্য সরকার।
সূত্রের খবর, ২২ জন বিজয় জন্মদিন থেকে শুরু করে এখনো পর্যন্ত সরকারি হাসপাতালে নবজাতকদের প্রথম কিস্তিতে সোনার আংটি উপহার দেওয়া হবে। এই প্রকল্পের জন্য তামিলনাড়ু সরকারের বাজেট ৭৫৫ কোটি ৮৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া এই বছরের আওতায় পুরো এক বছরে প্রায় ৪.৪১ লক্ষ টাকা একদম ওজনে সোনার আংটি (Gold Ring) দেবে তামিলনাড়ুর বিজয়ের সরকার।













