বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে যদি হঠাৎ করে অতিথি আসে আর আপনি চান নতুনত্ব কোন খাবার বানিয়ে খাওয়াতে তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। কারণ সামান্য কিছু উপকরণ ও অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন এই পদটি। রইল তার প্রণালী (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ট্যাংরার তেল ঝাল (Recipe)
বাড়িতে এনে ট্যাংরা দিয়ে নতুন কী পদ বানাবেন ভেবে পান না। স্বাদবদল করতে পোড়া মশলা দিয়ে বানিয়ে ফেলুন ট্যাংরার তেল ঝাল। সামান্য কয়েকটি উপকরণ দিয়েই। দেখে নিন তার প্রণালী।

আরও পড়ুন: সন্তান জন্মালেই মিলবে সোনার আংটি! বিশেষ প্রকল্প শুরু করছে রাজ্য সরকার
উপকরণ:
৫০০ গ্রাম ট্যাংরা মাছ
১ চা-চামচ কালোজিরে
আধ টেবিলচামচ শুকনোলঙ্কাবাটা
আধ টেবিলচামচ আদাবাটা
৩টি টম্যাটো
১ টেবিলচামচ হলুদগুঁড়ো
১৫-২০টি রসুনের কোয়া
৬টি কাঁচালঙ্কা
৩ টেবিলচামচ ধনেপাতাকুচি
স্বাদমতো নুন, চিনি
পরিমাণ মতো সর্ষের তেল
প্রণালী: প্রথমে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে ট্যাংরা মাছগুলি ভেজে নিন। এ বার গ্যাসের আঁচের উপর রেখে টম্যাটোগুলি পুড়িয়ে নিন। শুকনো কড়াইতে রসুন আর কাঁচালঙ্কা ভাল করে সেঁকে তুলে রাখুন। টম্যাটো, রসুন আর কাঁচালঙ্কা মিক্সিতে বেটে নিন। মাছ ভাজার তেলেই কালোজিরে আর কাঁচালঙ্কা ফোড়ন দিন। ঝোল ফুটে উঠলে নুন, চিনি মিশিয়ে দিন। নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলি দিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করুন। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পোড়া মশলায় ট্যাংরা মাছের তেল ঝাল (Recipe)।













