রাস্তায় গবাদি পশু ছেড়ে রাখলেই এবার মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা! MoRTH জারি করল সার্কুলার

Published on:

Published on:

Ministry of Road Transport and Highways has issued an important circular.
Follow

বাংলা হান্ট ডেস্ক: পথ দুর্ঘটনা কমানোর লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে সরকার। এই আবহেই
সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক (Ministry of Road Transport and Highways) রাস্তায় ঘুরে বেড়ানো গবাদি পশুর কারণে সৃষ্ট সড়ক দুর্ঘটনার (Road Accident) সমস্যা মোকাবিলায় একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (Standard Operating Procedure) তথা SOP শুরু করেছে। এই নতুন SOP অনুযায়ী, জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়েতে গবাদি পশু ছেড়ে রাখা মালিকদের জরিমানা করা হবে। এছাড়াও, মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে। সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক এই বিষয়ে একটি সার্কুলারও জারি করেছে।

MoRTH (Ministry of Road Transport and Highways) জারি করল সার্কুলার:

কী জানানো হয়েছে: জানিয়ে রাখি যে, সার্কুলার অনুযায়ী, জাতীয় সড়কে  বিচরণকারী গবাদি পশু এবং অন্যান্য প্রাণীর ক্রমাগত উপস্থিতি পথ নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে। এই বিষয়ে একটি স্বতঃপ্রণোদিত রিট পিটিশনে, সুপ্রিম কোর্ট ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়াকে (NHAI) জাতীয় সড়ক/এক্সপ্রেসওয়ে থেকে বিচরণকারী প্রাণীদের নিরাপদে অপসারণ করার নির্দেশ দিয়েছে। সড়ক সংস্থা এবং রাজ্য সরকারগুলিকে জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে তে বলা হয়েছে যে, জাতীয় সড়ক/এক্সপ্রেসওয়ে থেকে ওই প্রাণীগুলির অপসারণ এবং আশ্রয়কেন্দ্রে পরিবহণের খরচ সংশ্লিষ্ট সড়ক সংস্থা বহন করবে।

Ministry of Road Transport and Highways has issued an important circular.

গোশালাগুলির নথি সংরক্ষণ করা হবে: উল্লেখ্য যে, সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক SOP-তে জানিয়েছে, গোশালাগুলির নথিপত্র সংরক্ষণ করা উচিত এবং গবাদি পশুর মালিকদের খুঁজে বের করে তাঁদের কাছ থেকে প্রযোজ্য ফি ও জরিমানা আদায়ের জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত।

আরও পড়ুন: ভারতীয় অর্থনীতির শক্তিশালী গতি! ডাইরেক্ট ট্যাক্স কালেকশন ১৩ শতাংশ বেড়ে পৌঁছল ১২.১২ লক্ষ কোটিতে

রাজ্য সরকারও নিতে পারে অ্যাকশন: মূলত, রাজ্য সরকারগুলির গবাদি পশু অনধিকার প্রবেশ আইন, ১৮৭১-এর অধীনে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা রয়েছে। তারা গবাদি পশুর মালিকদের বিরুদ্ধে এই আইনের বিধানগুলি প্রয়োগ করতে পারে। ধারা ২৫-এ গবাদি পশুর অনধিকার প্রবেশের কারণে সৃষ্ট ক্ষতির জন্য আরোপিত জরিমানা গবাদি পশু বিক্রি করে আদায়ের বিধান রয়েছে। গবাদি পশুগুলি অনধিকার প্রবেশের সময় ধরা পড়ুক বা পরে কিংবা অপরাধ সংঘটনের সময়ে, এছাড়াও, সেগুলি অপরাধীর মালিকানাধীন থাকুক বা কেবল তাঁর তত্ত্বাবধানে থাকুক সবক্ষেত্রেই এই নিয়মটি প্রযোজ্য হবে।

আরও পড়ুন: বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে বিপত্তি! গুরুতর চোট পেয়ে চিকিৎসাধীন তারকা ক্রিকেটার

দুর্ঘটনা হ্রাসের আশা: উল্লেখ্য যে, মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে দ্রুতগামী যানবাহনের সঙ্গে হঠাৎ করে প্রাণীদের সংঘর্ষের ফলে প্রায়শই গুরুতর দুর্ঘটনা ঘটে। এই ধরণের দুর্ঘটনার কারণে বহু প্রাণহানিও ঘটে। এমতাবস্থায়, সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের এই সিদ্ধান্তটি এই ধরণের দুর্ঘটনা কমাতে সাহায্য করবে বলে অনুমান করা হচ্ছে।