বাংলাহান্ট ডেস্ক : জমে উঠেছে বাংলার ‘বিগ বস’ (Bigg Boss Bangla)। নতুন নতুন ওয়াইল্ড কার্ড এন্ট্রি, ঘরের পুরনো সদস্যদের মধ্যে তর্ক বিতর্কে জমজমাট বিগ বসের আসর। এদিকে একের পর এক এলিমিনেশন হয়েই চলেছে। ইতিমধ্যেই ঘর ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে অনিন্দ্য ও জয়িতাকে। শনিবার দাদার দরবারের আগে থেকে গুঞ্জন ছিল, এদিন জোড়া এলিমিনেশন হতে পারে। তবে সকলকে চমকে দিয়ে বাদ গেলেন শুধু অ্যালেকজান্দ্রা টেলর।
বিগ বস (Bigg Boss Bangla) থেকে বেরোলেন অ্যালেক্স
বিগ বসের ঘর থেকে এদিন বেরিয়ে যেতে হল অ্যালেক্সকে। বিদেশিনী এই অভিনেত্রী বাংলা না জেনেও প্রথম দিন থেকে দর্শকদের নজর কেড়েছিলেন। যদিও তাঁর বাংলা না জানা, নিজেকে ঠিকভাবে বোঝাতে না পারা একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছিল তাঁর নিজের কাছেই।

আগামী টার্গেট কে: সম্প্রতি রাজবীরের সঙ্গে তাঁর বিতর্ক নিয়ে যেমন চর্চা হয়েছে, তেমনই অনেকে চেয়েছিলেন অ্যালেক্সকে বাদ দিতে। শনিবার হল সেটাই। কিন্তু এখনও গুঞ্জন রয়েছে অব্যাহত। অ্যালেক্সের পর এবার কে? তালিকায় উঠে আসছে বেশ কিছু নাম।
আরও পড়ুন : মুখে রুচি নেই, ২০ মিনিটে রাঁধুন ঝাল ঝাল ডিম সর্ষে, রইল রেসিপি
কে ঢুকছেন শোতে: অন্যদিকে নতুন ওয়াইল্ড কার্ড এন্ট্রি (Bigg Boss Bangla) হিসেবে সৌরভ দাসের নাম নিয়েও চর্চা তুঙ্গে। যদিও এখনও তিনি মুখ ফুটে কিছুই বলেননি। তবে ইঙ্গিত বলছে তিনিই পরবর্তী ওয়াইল্ড কার্ড এন্ট্রি। তাঁর আগমনে অন্য কাউকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে হয় কিনা সেটাই দেখার।
আরও পড়ুন : বাজার থেকে কেনা মাছে ফরম্যালিন? ঘরোয়া পদ্ধতিতে এভাবে করুন পরিস্কার
বিগ বস শুরু হওয়ার পর প্রথম এলিমিনেশন ছিল অনিন্দ্যর। তারপর বেরোতে হয় জয়িতাকে। অ্যালেক্সের পর দর্শকরাও বিভক্ত হয়ে গিয়েছেন। এখনই আবার কেউ এলিমিনেটেড হন কিনা নাকি রয়েছে নতুন কোনও চমক, সেটাই দেখার অপেক্ষা।














