বাংলা হান্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৬ (Asian Games 2026)-এ ভারতের পুরুষ (India Men’s National Field Hockey Team) এবং মহিলা হকি দল (India Women’s National Field Hockey Team) দুর্দান্ত সূচনা করেছে। একদিকে যেমন ভারতের মেয়েরা রীতিমতো গোলের ঝড় তুলে উজবেকিস্তানকে পরাস্ত করেছে, অন্যদিকে ইন্দোনেশিয়াকে দাপটের সঙ্গে পরাজিত করেছে ভারতের পুরুষ হকি দল। উজবেকিস্তানের খেলা ভারতীয় মহিলা হকি দলের ধারেকাছেও পৌঁছতে পারেনি। মূলত, ১৯-০ গোলের এই জয়টি আন্তর্জাতিক ম্যাচে ভারতীয় মহিলা হকি দলের সর্বাধিক গোল করার রেকর্ড ভাঙতে না পারলেও ওই ১৯ টি গোলের মধ্যে সর্বাধিক গোল করা এক খেলোয়াড় অনবদ্য ভারতীয় রেকর্ড গড়েছেন। এদিকে, ভারতের পুরুষ হকি দল ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ১৩-১ গোলে জয়লাভ করেছে।
এশিয়ান গেমসে (Asian Games 2026) হকিতে ভারতের দাপট:
কোন খেলোয়াড় সর্বাধিক গোল করার ভারতীয় রেকর্ডটি গড়েন: জানিয়ে রাখি যে, মহিলাদের ম্যাচে দীপিকা কুমারী একাই ৮ টি গোল করে মহিলা হকিতে একটি দুর্দান্ত ভারতীয় রেকর্ড স্থাপন করেন। দীপিকা কুমারী ম্যাচের অষ্টম, ২২ তম, ২৫ তম, ৩৩ তম, ৩৬ তম, ৩৮ তম, ৪১ তম এবং ৫৪ তম মিনিটে তাঁর ৮ টি গোল করেন।
ঈশিকা হ্যাটট্রিক করেছেন: উল্লেখ্য যে, দীপিকা কুমারী ছাড়াও ঈশিকা হ্যাটট্রিক করেছেন। তিনি গোলগুলি করেন ম্যাচের ১১ তম, ৪২ তম এবং ৫৪ তম মিনিটে। এছাড়াও নভনীত কৌর ২৩ তম ও ৪৫.তম মিনিটে এবং লাথান্টলুয়াঙ্গি ৪২ তম ও ৫১ তম মিনিটে গোল করেন। পাশাপাশি, লালরেমসিয়ামি, বলজিৎ কৌর, নেহা গোয়েল ও সাক্ষী রানা ১ টি করে গোল করেন।
আরও পড়ুন: সামনে এল বিশ্বের শ্রেষ্ঠ ২০ টি এয়ারলাইন্সের তালিকা! আপনি কোন উড়ানে করেছেন সফর?
ভারতীয় পুরুষ হকি দলের দুরন্ত পারফরম্যান্স: এদিকে, ভারতের পুরুষ দল ইন্দোনেশিয়ার বিরুদ্ধে প্রথম থেকেই নিজেদের দাপট বজায় রাখে। যার ফলে ভারতীয় দল সহজেই ম্যাচটি জিতে নেয়। এই ম্যাচে ভারতের হয়ে ৪ গোল করেন দিলপ্রীত সিং। এছাড়াও, ২ টি করে গোল করেন শিলানন্দ লাখরা এবং সুখজিৎ সিং। পাশাপাশি, একটি করে গোল করেন অভিষেক, মনদীপ সিং, হরমনপ্রীত সিং, যুগরাজ সিং ও রাজিন্দর সিং।
আরও পড়ুন: উদ্ভাবন ও সৃজনশীল উৎকর্ষের অনবদ্য উদযাপন! মহাসমারোহে সম্পন্ন হল ডিজাইন কনক্লেভ 2K26
ভারতীয় মহিলা হকি দলের সর্বাধিক গোল করা ম্যাচ: ভারতীয় মহিলা হকি দলের হয়ে একটি ম্যাচে সর্বাধিক গোল করার রেকর্ড রয়েছে ২০১৬ সালের সাউথ এশিয়ান গেমসে। যেখানে তারা নেপালের বিরুদ্ধে ২৪ টি গোল করেছিল। এদিকে, এশিয়ান গেমসের একটি ম্যাচে সর্বাধিক গোল রয়েছে ১৯৮২ সালে হংকংয়ে বিরুদ্ধে। সেক্ষেত্রে গোল সংখ্যা হল ২২ টি। এছাড়াও, ২০১৮ সালের এশিয়ান গেমসে ভারতের মহিলা দল কাজাখস্তানের বিরুদ্ধে ২১-০ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে। অর্থাৎ, ১৯-০ গোলের এই জয়টি ভারতীয় মহিলা হকি দলের সার্বিকভাবে চতুর্থ বৃহত্তম জয়। এদিকে, এশিয়ান গেমসে দুর্দান্ত শুরুর পর এবার ভারতের পুরুষ ও মহিলা হকি দলের কাছ থেকে ভালো পারফরম্যান্সের পাশাপাশি সোনা জয়ের আশাও আরও বৃদ্ধি পেয়েছে।














